সাংগ্রেং এলো,
জলগান কিনে বাবা দিল,
খুশিতে ভরে মন-
জল ছিটিয়ে বন্ধুর সাথে
খেলবো সারাক্ষণ।
সাংগ্রেং আসে জলের সাথে,
মনটা লাগে ভালো,
নতুন বছরে বৌদ্ধ বিহারে
জ্বালাবো প্রদীপের আলো।
শান্তি, মৈত্রী ছড়িয়ে পড়ুক
সবার হৃদয় মাঝে,
সাংগ্রেং আসে উৎসব হয়ে
রাখাইন নববর্ষের সাজে।