বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেপুটি স্পীকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত নারী আসনে উত্তরার জুলাই শহিদ জাবিরের মায়ের মনোনয়ন প্রাথমিকভাবে নির্বাচিত মজুত ডিজেলে ডুবে শিশুর মৃত্যু আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি মন্ত্রীর নিষেধ সত্ত্বেও পরীক্ষার হলে এমপি, করলেন ফেসবুক লাইভ চুনারুঘাটে শিকলে বাঁধা অবস্থায় মাদ্রাসাপড়ুয়া দুই শিশু শিক্ষার্থী উদ্ধার মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল নির্বাচনকে বিলম্বিত করা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার মধ্যে ইসলামাবাদে দুই দিনের ছুটি, কারণ কী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের বৈঠককে সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হঠাৎ করে দুই দিনের স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছে। ইসলামাবাদ জেলা প্রশাসনের জারি করা এক প্রজ্ঞাপনে বুধবার রাতে জানানো হয়, বৃহস্পতিবার ও শুক্রবার এ ছুটি কার্যকর থাকবে। তবে এ সিদ্ধান্তের পেছনে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ উল্লেখ করা হয়নি।যদিও পাকিস্তানে উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠকের আগে নিরাপত্তার স্বার্থে এমন ছুটি বা বিধিনিষেধ আরোপের নজির রয়েছে।ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা উপলক্ষে নিরাপত্তা জোরদার করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা ইসলামাবাদে বৈঠকে বসবেন। এ বিষয়ে হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই সপ্তাহান্তে আলোচনায় নেতৃত্ব দেবেন।জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত ছুটি শুধু ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরির জন্য প্রযোজ্য হবে।তবে জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে। এর মধ্যে পুলিশ, হাসপাতাল এবং বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী সংস্থাগুলো অন্তর্ভুক্ত রয়েছে।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ‘অত্যাবশ্যকীয় সেবা স্বাভাবিক থাকবে।’ একই সঙ্গে বাসিন্দাদের সে অনুযায়ী নিজেদের কার্যক্রম পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102