বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেপুটি স্পীকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত নারী আসনে উত্তরার জুলাই শহিদ জাবিরের মায়ের মনোনয়ন প্রাথমিকভাবে নির্বাচিত মজুত ডিজেলে ডুবে শিশুর মৃত্যু আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি মন্ত্রীর নিষেধ সত্ত্বেও পরীক্ষার হলে এমপি, করলেন ফেসবুক লাইভ চুনারুঘাটে শিকলে বাঁধা অবস্থায় মাদ্রাসাপড়ুয়া দুই শিশু শিক্ষার্থী উদ্ধার মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল নির্বাচনকে বিলম্বিত করা

সন্ধ্যা ৬টার পর সিনেমার সব প্রদর্শনী বন্ধ ঘোষণা!

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
ঈদের উৎসবমুখর পরিবেশ শেষ না হতেই দর্শকদের জন্য এলো হতাশার খবর। রাজধানীর অন্যতম জনপ্রিয় মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস ঘোষণা দিয়েছে, আগামীকাল রবিবার (৫ এপ্রিল) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর তাদের সব প্রদর্শনী বন্ধ থাকবে।আজ শনিবার (৪ এপ্রিল) দেওয়া এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ফলে সন্ধ্যার পর নির্ধারিত সব শো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সম্প্রতি সরকারি নির্দেশনায় জারি করা এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা ৬টার পর সব দোকান ও বিপণিবিতান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশনার সঙ্গেই সামঞ্জস্য রেখে প্রদর্শনী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্লকবাস্টার কর্তৃপক্ষ।এদিকে এ ঘোষণার পর দর্শকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে অন্যান্য প্রেক্ষাগৃহ নিয়েও।বিশেষ করে স্টার সিনেপ্লেক্স-এ আগাম টিকিট কাটা দর্শকদের মধ্যে বাড়ছে অনিশ্চয়তা।

তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি নির্দেশনা নিয়ে তারা পর্যালোচনা করছেন। দর্শকদের স্বার্থ বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102