শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

পায়ের জাদু দেখানোর পর নিষিদ্ধ হলেন নেইমার

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান উইঙ্গার নেইমার জুনিয়র। বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চিয়তা। এরই মাঝে আবারও দুঃসংবাদ। বৃহস্পতিবার (২ এপ্রিল) ব্রাজিলিয়ান লিগে রেমোর বিপক্ষে  ২-০ ব্যবধানের জয়ে দুর্দান্ত পারফর্ম করেছে তিনি।তবে রেফারির একটি বির্তকিত সিদ্ধান্তে হলুদ কার্ড খাঁড়ায় পড়েন এই ব্রাজিলিয়ার তারকা।

বিশ্বকাপে জায়গা পেতে শতভাগ ফিট থাকতে হবে এমন শর্ত দিয়ে রেখেছেন ব্রাজিলিয়ান কোচ আনচেলত্তি। স্কোয়াড ঘোষণার আগে আরও ১৪ ম্যাচ বাকি আছে। কার্ড খাঁড়ায় এক ম্যাচ নিষিদ্ধ থাকাও তাই ভাবিয়ে তুলেছে নেইমারকে।তাই ম্যাচ পরবর্তী সময়ে কোচের উপর ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি। এতে ব্রাজিলিয়ান লিগের দশম রাউন্ডে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল সান্তোস। হলুদ কার্ডের খাঁড়ায় নিষিদ্ধ হয়ে রিও ডি জেনিরোর হাইভোল্টেজ ম্যাচ থেকে ছিটকে গেছেন দলের প্রাণভোমরা নেইমার। ভিলা বেলমিরোতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে ব্যস্ত রাখে সান্তোস।
 

দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা।

এবারও কারিগর সেই নেইমার। এসকোবারের কাছ থেকে বল পেয়ে আবার তাকেই ফেরত দেন ১০ নম্বর জার্সিধারী। এসকোবারের ক্রস থেকে বদলি খেলোয়াড় মোইসেস গোল করে ২-০ ব্যবধানে দলের জয় নিশ্চিত করেন। ৮৫ মিনিটে দিয়েগো হার্নান্দেজের এক কড়া ফাউলের শিকার হন নেইমার। প্রতিবাদ জানাতে গিয়ে দেখেন হলুদ কার্ড। 

ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় রেফারির কড়া সমালোচনা করেন নেইমার। তিনি বলেন, “এটি অন্যায়। ম্যাচের শেষে অকারণে আমাকে ফাউল করা হয়েছে। আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম আর আমাকেই কার্ড দেখানো হলো। সাভিও (রেফারি) সবসময় এমনটাই করেন। তিনি নিজে খেলার নায়ক হতে চান। খেলোয়াড়দের প্রতি তিনি খুবই অসম্মানজনক আচরণ করেন, কোনো কথা শুনতে চান না। তার নিয়ন্ত্রণ শেখা উচিত।”

নেইমার ছাড়াও সান্তোস কোচ কুকা ফ্ল্যামেঙ্গোর ম্যাচে পাবেন না আরেক ফরোয়ার্ড রনিকে। তিনিও কার্ডের কারণে নিষিদ্ধ।লিরার হাঁটুতে গুরুতর চোট থাকায় এই মৌসুমে তার ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। তবে সান্তোসের জন্য স্বস্তির খবর হলো, কাফ ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন স্ট্রাইকার গ্যাব্রিয়েল বারবোসা।

রেমোকে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগের ১২তম স্থানে উঠে এসেছে সান্তোস। টানা দুই ম্যাচে কোনো গোল হজম না করা তাদের রক্ষণভাগের জন্য বড় প্রাপ্তি। তবে নেইমারকে ছাড়া ফ্ল্যামেঙ্গোর মতো শক্তিশালী দলের বিপক্ষে সান্তোস কেমন করে, সেটিই এখন দেখার বিষয়।

আগামী রবিবার রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102