মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে ভেন্যু সরিয়ে নিতে ফিফাকে প্রস্তাব দিল ইরান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
আসন্ন ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে নেওয়ার জন্য ফিফার সঙ্গে আলোচনা করছে ইরান ফুটবল ফেডারেশন। মেক্সিকোতে নিযুক্ত ইরানের দূতাবাস সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা উদ্বেগের কারণে তারা এই উদ্যোগ নিয়েছে। দূতাবাসের বরাতে ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার কথা বলায় তারা যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী নন। তিনি বলেন, ‘আমরা বর্তমানে ফিফার সঙ্গে আলোচনা করছি, যেন বিশ্বকাপে ইরানের ম্যাচগুলো মেক্সিকোয় আয়োজন করা হয়।বর্তমান সূচি অনুযায়ী, ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই হওয়ার কথা। লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে এবং সিয়াটলে মিসরের বিপক্ষে খেলবে দলটি। দলটির বেস ক্যাম্প নির্ধারণ করা হয়েছে অ্যারিজোনার টুসনে।মেক্সিকোতে ইরানের রাষ্ট্রদূত আবোলফাজল পাসানদিদেহ যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে ভিসা প্রদান ও লজিস্টিক সহায়তায় ‘অসহযোগিতা’র অভিযোগ তুলেছেন।তিনি ফিফাকে আনুষ্ঠানিকভাবে ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে নেওয়ার প্রস্তাবও দিয়েছেন।এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ফিফা।এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেন, ইরান দল যুক্তরাষ্ট্রে ‘স্বাগত’ হলেও তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত নয়। তার এই বক্তব্যের পর ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অবশ্য এর আগে আশ্বাস দিয়েছিলেন, ইরান দলকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হবে।অন্যদিকে ইরান পাল্টা প্রতিক্রিয়ায় জানিয়েছে, কোনো দেশই তাদের বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না।এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অবশ্য এখনো ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে আশাবাদী। এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সাধারণ সম্পাদক উইন্ডসর জন বলেন, ‘দিন শেষে ফেডারেশন খেলার সিদ্ধান্ত নেবে। আজ পর্যন্ত তারা আমাদের যা জানিয়েছে, তাতে তারা বিশ্বকাপে যাচ্ছে বলেই জানি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102