সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শাহজালাল বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ ৩ জনকে আটক নজর বিডির ৪র্থ বছরে পদার্পণ, অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফায়দাবাদে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন কফিল উদ্দিন আহমেদ কেন্দুয়ায় ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ রস সংগ্রহের মৌসুম, গাছে গাছে ব্যস্ত সময় গাছিদের যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন পাকুন্দিয়ার কৃতি সন্তান আহমদ ফারুক খোকন

কাবুলে পাকিস্তানের বিমান হামলা : ক্ষোভ জানিয়ে যা বললেন গজনাফর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি পুনর্বাসনকেন্দ্রে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন আফগান স্পিনার আল্লাহ গজনাফর। এই হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। হামলাটি একটি মাদকাসক্তি পুনর্বাসন হাসপাতালের ওপর চালানো হয়, যেখানে প্রায় ২ হাজার রোগীর চিকিৎসার ব্যবস্থা ছিল।আফগান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, হামলায় হাসপাতালটির বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে।এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গজনাফর বলেন,‘ওই জায়গার মানুষদের চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থও নেই। আর এখন সেই জায়গাকেই লক্ষ্যবস্তু করা হয়েছে।নিরীহ মানুষদের হত্যা করা হয়েছে—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’তিনি আরো বলেন, ‘তারা কী প্রমাণ করতে চাইছে বুঝতে পারছি না। সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, এটা আমরা মেনে নিতে পারি না। আফগানিস্তান মেনে নেবে না।আফগানিস্তানের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে সতর্কবার্তাও দেন এই তরুণ ক্রিকেটার। তার ভাষায়,‘সবাই আফগানিস্তানের ইতিহাস জানে। যদি সেই ইতিহাস আবার ফিরে আসে, তাহলে তা পাকিস্তানের জন্য ভালো হবে না।’২০২৬ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে যাওয়া গজনাফর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন এই সংকট নিরসনে এগিয়ে আসার জন্য। তিনি ভারতকে আফগানিস্তানের ‘ঘনিষ্ঠ বন্ধু’ উল্লেখ করে বলেন, ‘আমরা ভারতের সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাই, যেন এমন ঘটনা আর না ঘটে।শুধু ভারত নয়, বিশ্বের সব দেশের কাছেই আমাদের আহ্বান— এ ধরনের সংঘাত কারো জন্যই ভালো নয়।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102