সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদক, জুয়া ও বাল্যবিয়ে রোধে দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ খ্রি: এর পবিত্র হজ্জ ফ্লাইট এর শুভ উদ্বোধন প্রসঙ্গে। বাংলাদেশ–তুরস্ক বাণিজ্য সম্পর্ক জোরদারে বিজিএমইএ প্রতিনিধিদল যাবে আঙ্কারায় গাজীপুরে টঙ্গীতে মাদক কারবারীদের হাতে পুলিশ সদস্য গুরুতর আহত ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত। ‘১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে হায় হায় করছে পরীক্ষার্থীরা’ জ্বালানি তেলের সংকট নেই, পাম্পগুলোতে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব পুরোনো বন্দোবস্তে দেশ, আ.লীগের জায়গায় এসেছে বিএনপি: নাহিদ দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার

এবার সিঙ্গেল স্ক্রিনে ‘রাক্ষস’, টার্গেট শতাধিক হল!

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
মাল্টিপ্লেক্সের গণ্ডি ছাড়িয়ে এবার সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ঈদুল ফিতরের আলোচিত সিনেমা ‘রাক্ষস’। মুক্তির পর থেকেই বাণিজ্যিক ঘরানার এই রোমান্টিক থ্রিলারটি দর্শক ও সিনেবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে। ঈদের প্রথম সপ্তাহে শুধুমাত্র মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হয়েছিল ছবিটি। সে সময় পাইরেসির শঙ্কার কারণে সিঙ্গেল স্ক্রিনে মুক্তি স্থগিত রাখা হয়।তবে দ্বিতীয় সপ্তাহে এসে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন ঘোষণা দিয়েছে—শুক্রবার (৩ এপ্রিল) থেকে দেশের বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’।প্রথম ধাপে প্রায় ২০ থেকে ৩০টি হলে সিনেমাটি প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে গ্র্যান্ড সিলেট, আনন্দ সিনেমা (কুলিয়ারচর), মনিহার সিনেমা ও মনিহার সিনেপ্লেক্স (যশোর), মম ইন ও মধুবন (বগুড়া), রাজ তিলক (রাজশাহী), সুগন্ধা (চট্টগ্রাম), মধুমিতা, আনন্দ ও শ্যামলী (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), স্বপ্নীল (কুষ্টিয়া)সহ আরও কয়েকটি হল। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে মোট ২৮টি হলে আজ থেকে সিনেমাটি দেখা যাবে।সিনেমাটির প্রযোজক শাহরীন আক্তার সুমি বলেন, অপেক্ষার অবসান ঘটিয়ে এবার সিঙ্গেল স্ক্রিনেও ‘রাক্ষস’ মুক্তি দেওয়া হচ্ছে। প্রথম ধাপে সীমিত সংখ্যক হলে মুক্তি পেলেও, পরবর্তী সপ্তাহে শতাধিক হলে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। আমাদের ছবিটি নিয়ে দর্শকদের অনেক আগ্রহ রয়েছে, সেই জায়গা থেকে আমরা আমাদের মত চেষ্টা করে যাচ্ছি ছবিটিকে দর্শকদের কাছে পৌঁছানোর। আমি এখনো আশাবাদী, আমাদের ছবিটি সিঙ্গেল স্ক্রিনেও দারুণ সাড়া ফেলবে।‘রাক্ষস’ ছবিটি নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়, যিনি এর আগে ‘বরবাদ’ নির্মাণ করে আলোচনায় এসেছিলেন। ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ সুস্মিতা চ্যাটার্জি, আলী রাজ, সোহেল মণ্ডলসহ অনেকে। বিশেষ একটি গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102