সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
‘সংসদের কেনাকাটায় হরিলুট’, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত মাদক, জুয়া ও বাল্যবিয়ে রোধে দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ খ্রি: এর পবিত্র হজ্জ ফ্লাইট এর শুভ উদ্বোধন প্রসঙ্গে। বাংলাদেশ–তুরস্ক বাণিজ্য সম্পর্ক জোরদারে বিজিএমইএ প্রতিনিধিদল যাবে আঙ্কারায় গাজীপুরে টঙ্গীতে মাদক কারবারীদের হাতে পুলিশ সদস্য গুরুতর আহত ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত। ‘১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে হায় হায় করছে পরীক্ষার্থীরা’ জ্বালানি তেলের সংকট নেই, পাম্পগুলোতে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব পুরোনো বন্দোবস্তে দেশ, আ.লীগের জায়গায় এসেছে বিএনপি: নাহিদ

হাদি হত্যার দুই আসামিকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ দিল্লি আদালতের

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম এবং আলমগীর হোসেনকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ দিয়েছেন দিল্লির একটি আদালত। মঙ্গলবার তাদের দিল্লিতে এনআইএ’র বিশেষ আদালতে তোলা হলে দুই পক্ষের বক্তব্য শুনে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টের অতিরিক্ত সেশন জজ প্রশান্ত শর্মা তাদের ১১ দিনের  রিমান্ডের নির্দেশ দেন। এর আগে সোমবার ওই দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য ট্রানজিট রিমান্ডে দিল্লিতে নিয়ে যায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।এনআইএ সূত্র জানায়, আদালতের সিনিয়র পাবলিক প্রসিকিউটর রাহুল ত্যাগী ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে যাবতীয় নথি দাখিল করে জানান, অভিযুক্তরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন, ফলে ষড়যন্ত্রের বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যায় না।জিজ্ঞাসাবাদ করে তাদের পরিকল্পনার বিষয়টি সামনে আনা উচিত।জানা যায়, ৭ ও ৮ মার্চ মধ্যবর্তী সময় ফয়সাল ও আলমগীরকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করেছিল পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন তদন্তকারী কর্মকর্তারা। পরবর্তীতে তাদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে প্রথমে ১৪ দিনের এসটিএফ রিমান্ডের নির্দেশ দেন আদালত।সেই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর গত ২২ মার্চ বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে আদালত তাদের উভয়কেই ১২ দিনের বিচার বিভাগীয় হেফাজত (কারাগার হাজতবাস) নির্দেশ দেয়। পরে এই মামলায় যুক্ত হয় এনআইএ। ওই দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে চেয়ে গত সোমবার বিধাননগর মহকুমা আদালতে এনআইএ আবেদন করে।উল্লেখ্য, গত ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে এবং এতে তিনি গুরুতর আহত হন।১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102