শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

রামগতিতে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুরের রামগতিতে ধর্ষণে ব্যর্থ হয়ে এক গৃহবধূকে ছুরিকাঘাত করে জখম করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মহিউদ্দিন ডাক্তারের কিল্লা নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ৩ যুবককে গ্রেফতার করেছে।গ্রেফতাররা হলেন চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর গ্রামের মো. রাজু (১৯),  সালাউদ্দিন (২৩) ও  রাসেল (২০)।তাদের বিরুদ্ধে সংখ্যালঘু বাড়িতে চুরি ও একটি গণধর্ষণের অভিযোগে মামলা রয়েছে।পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার চরগাজী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মহিউদ্দিন ডাক্তারের কিল্লা নামক এলাকায় বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রিপনের বসতঘরের বেড়া ভেঙে জোরপূর্বক এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে ছুরিকাঘাত করে আহত করা হয়। এ সময় গৃহবধূর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে রাতে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেন।রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, ঘটনাটি শুনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। রাতে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102