বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আড়াই হাজারের বেশি ফাঁসির আসামি কনডেম সেলে, প্রতিমুহূর্ত কাটছে মৃত্যু যন্ত্রণায় ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী পাহাড়ি ঢলে নদী ভাঙনে ১৫ গ্রাম প্লাবিত মাইলস্টোন কলেজের ভাইস প্রিন্সিপালকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে বরিশালে দুই স্কুলে বজ্রপাত, শিক্ষকসহ আহত ১৬ ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায়ের ঘটনায় পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ক্রেতা সেজে ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করল র‌্যাব এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ ও ২ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ডেপুটি স্পিকার পেল নেত্রকোণা

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার ৫৪ বছর পর প্রথমবারের মতো ডেপুটি স্পিকার পেল নেত্রকোণা জেলাবাসী। 

বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ অধিবেশনে নেত্রকোণা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে মনোনীত করা হয়।

অধিবেশনের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন সংসদকে এই সিদ্ধান্তের কথা জানান।

পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ বাক্য পাঠ করান।

কায়সার কামালের এই প্রাপ্তিতে নেত্রকোণা জেলাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

ব্যারিস্টার কায়সার কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় কলমাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল হক বলেন, “আমাদের কৃতি সন্তান ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা প্রত্যাশা করি, সংসদ সদস্য কায়সার কামাল কলমাকান্দা ও দুর্গাপুরের পাহাড়ি পাদদেশকে একটি মডেল হিসেবে গড়ে তুলবেন।”

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. এজমল হোসেন পাইলট বলেন, “নেত্রকোণা-১ আসনের কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় সমতল ও হাওর অঞ্চলের পাশাপাশি পাহাড়ি জনপদ রয়েছে। স্বাধীনতার ৫৪ বছর পর বর্তমান সরকার এই এলাকা থেকে একজনকে মন্ত্রী ও ডেপুটি স্পিকার মনোনীত করায় জেলাবাসী গর্বিত ও আনন্দিত। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102