সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
রেলওয়েতে ছাত্রদল নেতাকে সরিয়ে আওয়ামী দোসর আনোয়ার!! ছুটিতে আসা প্রবাসীদের ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি করল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কোনো কোনো মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চায়: তথ্যমন্ত্রী নেতানিয়াহুর ভিডিওতে এক হাতে ছয় আঙুল দেখে নানা সংশয় পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ দেশে চোখে গ্লুকোমাজনিত সমস্যায় ভুগছেন ৮০ লাখ মানুষ আমরা ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি পেতে চাই: জামায়াত আমির তিন সমস্যায় জর্জরিত মহাসড়ক, উৎসবের ঈদ হতে পারে দুর্ভোগের ৫২নং ওয়ার্ড উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন। প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের”

৪৪ স্কুলের শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করলেন বিজয়-রাশমিকা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
তেলেঙ্গানার থাম্মানপেট অঞ্চলের মেহবুবনগরে বিজয় দেবেরাকোন্ডার গ্রামের বাড়ি। সোমবার সেখানেই বিবাহ-পরবর্তী সত্যনারায়ণ পূজায় অংশ নেন নবদম্পতি। গ্রামের মানুষের সঙ্গে সৌজন্য বিনিময়েও সময় কাটান তারা।তবে সফরটি শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি।একজন শিল্পী হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতার পরিচয় দিয়ে নিজের গ্রামে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য বৃত্তির ঘোষণা দেন এই তারকা দম্পতি।পৈতৃক ভিটেতে দাঁড়িয়ে এমন সিদ্ধান্ত সবার সঙ্গে ভাগ করে নেন বিজয় ও রাশমিকা। তাদের এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে দেখা যায় আনন্দের আবহ।জানা গেছে, ‘দেবেরাকোন্ডা চ্যারিটেবল ট্রাস্ট’-এর মাধ্যমে ওই অঞ্চলের ৪৪টি সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা এই বৃত্তি সুবিধা পাবে।আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের পড়াশোনা অব্যাহত রাখতে এবং স্কুলছুট রোধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।এদিন স্থানীয়দের সামনে তেলুগু ভাষায় বক্তব্য রাখেন বিজয়। নতুন এই সামাজিক উদ্যোগের কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন গ্রামবাসীরা। ছেলের এমন মানবিক পদক্ষেপে গর্ব প্রকাশ করেন বিজয়ের মা মাধবী দেবীও।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102