সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
রেলওয়েতে ছাত্রদল নেতাকে সরিয়ে আওয়ামী দোসর আনোয়ার!! ছুটিতে আসা প্রবাসীদের ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি করল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কোনো কোনো মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চায়: তথ্যমন্ত্রী নেতানিয়াহুর ভিডিওতে এক হাতে ছয় আঙুল দেখে নানা সংশয় পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ দেশে চোখে গ্লুকোমাজনিত সমস্যায় ভুগছেন ৮০ লাখ মানুষ আমরা ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি পেতে চাই: জামায়াত আমির তিন সমস্যায় জর্জরিত মহাসড়ক, উৎসবের ঈদ হতে পারে দুর্ভোগের ৫২নং ওয়ার্ড উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন। প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের”

যে তিন নেতার কাঁধে এখন পুরো ইরানের ভাগ্য

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ১ মার্চ, ২০২৬

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা’র বরাতে জানা গেছে, দেশটির সর্বোচ্চ নেতার প্রয়ানের পর বিশেষ এই পরিস্থিতিতে নেতৃত্ব প্রদানের জন্য তিন সদস্যের সমন্বয়ে একটি নেতৃত্ব পরিষদ গঠন করা হয়েছে।

 

এই পরিষদে থাকছেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং অভিভাবক পরিষদের একজন প্রতিনিধি। ইরানের সংবিধান অনুযায়ী, বিশেষজ্ঞ পরিষদ নতুন একজন স্থায়ী সর্বোচ্চ নেতা নির্বাচন না করা পর্যন্ত এই পরিষদ সাময়িকভাবে দেশের শীর্ষ পদের যাবতীয় দায়িত্ব পালন করবে।

এই ঘোষণার মাধ্যমে ইরানের রাজনৈতিক কাঠামোতে ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হলো। নতুন এই নেতৃত্ব পরিষদের হাতেই এখন দেশের সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ ক্ষমতা ন্যস্ত থাকবে। এই সংকটকালীন মুহূর্তে দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং দ্রুততম সময়ের মধ্যে পরবর্তী উত্তরাধিকারী নির্বাচনের গুরুদায়িত্ব এখন এই তিন সদস্যের ওপর।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102