বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA

সোমালিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ২৩

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
সোমালিয়ার দক্ষিণ-মধ্যাঞ্চলে পরিচালিত সন্ত্রাসবিরোধী চারটি পৃথক অভিযানে বিচ্ছিন্নতাবাদী সংগঠন আল-শাবাবের অন্তত ২৩ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা (নিসা)। এক বিবৃতিতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিসা জানায়, আন্তর্জাতিক নিরাপত্তা অংশীদারদের সমন্বয়ে এসব অভিযান হিরশাবেলে রাজ্যের হিরান ও মধ্য শাবেল অঞ্চলে পরিচালিত হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলার প্রস্তুতিকালে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু করা হয়। নিসা জানায়, মাহাস শহরের কাছে ওয়াব-ওয়েইন ও গবো এলাকায় ‘খাওয়ারিজ’ গোষ্ঠীর যোদ্ধারা সমবেত হচ্ছে- এমন তথ্য পাওয়ার পর প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে অভিযান চালানো হয়।অভিযানের সময় হিরান অঞ্চলের মোকোকোরি শহরে সন্ত্রাসীদের একটি সাময়িক বসতি ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়।সোমালি সরকার আল কায়েদা-সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠী আল শাবাবকে বোঝাতে ‘খাওয়ারিজ’ শব্দটি ব্যবহার করে। আল-শাবাব গত ১৬ বছরেরও বেশি সময় ধরে সোমালিয়া সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছে। সংগঠনটি নিয়মিতভাবে নিরাপত্তা বাহিনী, সরকারি কর্মকর্তা ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায়।গত জুলাই থেকে সোমালিয়ার সেনাবাহিনী আফ্রিকান ইউনিয়ন সাপোর্ট অ্যান্ড স্ট্যাবিলাইজেশন মিশন ইন সোমালিয়া (এইউএসএসওএম) এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় আল-শাবাবের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।এদিকে, গত ডিসেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুক্তরাজ্য-সমর্থিত এক প্রস্তাবের মাধ্যমে আফ্রিকান ইউনিয়ন মিশনের মেয়াদ আরো এক বছর বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুমোদন দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102