বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন কেন্দুয়ায় জমি বিরোধের জেরে ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু, ঘিরে রহস্য কান্দিউড়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক মো. নজরুল ইসলাম সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু : ছিনতাইকৃত মালামালসহ গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ জাহাঙ্গীরনগরে মাস্টার্সে সিজিপিএ- ৪.০০ পেলেন শাহরাস্তির সন্তান রাতুল শাকিল ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি টানানো নিয়ে বিতর্ক, প্রতিবাদ

জ্যেষ্ঠ রাজনীতিকদের হত্যার ছক ভেস্তে দিল ইউক্রেন

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

জ্যেষ্ঠ ইউক্রেনীয় রাজনৈতিক ব্যক্তিদের হত্যার পরিকল্পনার অভিযোগে ইউক্রেন ও মলদোভা থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। তাদের বিরুদ্ধে অভিযোগ, মস্কোর নির্দেশে এই পরিকল্পনা করা হয়েছিল এবং প্রতিটি হত্যার জন্য সর্বোচ্চ এক লাখ ডলার পর্যন্ত পারিশ্রমিক দেওয়ার কথা ছিল।

এর আগে চার বছর আগে রাশিয়ার বিরুদ্ধে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিল কিয়েভ।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল রুসলান ক্রাভচেঙ্কো এক বিবৃতিতে বলেন, ‘ইউক্রেন ও মলদোভার আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ তদন্তে একটি সংগঠিত চক্রের সন্ধান পাওয়া গেছে, যারা পরিচিত ইউক্রেনীয় নাগরিক ও বিদেশিদের ‘চুক্তিভিত্তিক হত্যা’র প্রস্তুতি নিচ্ছিল।

তিনি জানান, দেশজুড়ে ২০টি স্থানে তল্লাশি চালিয়ে নগদ অর্থ, অস্ত্র, বিস্ফোরক এবং রাশিয়ান হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগের প্রমাণ জব্দ করা হয়েছে।

অভিযানে ইউক্রেনে সাতজনকে গ্রেফতার করা হয় আর বাকি তিনজনকে মলদোভায়।

 

মলদোভা আগেই এক বিবৃতিতে জানিয়েছিল, ইউক্রেনের কয়েকজন জনপরিচিত ব্যক্তিকে ‘শারীরিকভাবে নির্মূল’ করার ষড়যন্ত্র নিয়ে যৌথ তদন্ত চলছে। এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কিয়েভ সন্দেহভাজনদের লক্ষ্যবস্তু হিসেবে একজন কর্মকর্তার নাম প্রকাশ করেছে ইউক্রেনীয় সেনাবাহিনীর কৌশলগত যোগাযোগ বিভাগের আন্দ্রি ইউসভ।

ক্রাভচেঙ্কো বলেন, সম্ভাব্য ভুক্তভোগীর পরিচিতি ও প্রভাবের ওপর নির্ভর করে রুশ পক্ষ হামলাকারীদের সর্বোচ্চ এক লাখ ডলার পর্যন্ত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

অন্যদিকে, মস্কোও অভিযোগ করেছে, ইউক্রেন রাশিয়ার ভেতরে এবং রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনীয় ভূখণ্ডে বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যার সঙ্গে জড়িত।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102