শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সিভিল এভিয়েশন একাডেমির সেমিনার: দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ জোরদার করা সময়ের দাবি দুর্গাপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু সাদাকাত-সালমানের ফিফটিতে পাকিস্তানের লড়াকু সংগ্রহ সর্বনিম্ন রেকর্ড গড়েছে ভারতীয় রুপির দাম দেশে ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক রামগতিতে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৩ কূর্মিটোলা ক্যাম্পে বিশুদ্ধ পানির কল উদ্বোধন করলেন আমিনুল হক দক্ষ ও প্রশিক্ষিত হওয়া সত্ত্বেও মামলা তদন্তের সুযোগ পাচ্ছেন না পুলিশ সার্জেন্টরা

ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ অংশ নেবে না ভ্যাটিকান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রস্তাবিত ‘শান্তি বোর্ড’-এ অংশ নেবে না ভ্যাটিকান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়েছেন। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ অবস্থান স্পষ্ট করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।ট্রাম্প এই ‘শান্তি বোর্ড’-এর চেয়ারম্যান।শুরুতে বোর্ডটি গঠন করা হয়েছিল হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধের পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা এবং পুনর্গঠন তদারকির উদ্দেশ্যে। তবে পরে এর লক্ষ্য সম্প্রসারিত করে বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত সমাধানের দিকে নেওয়া হয়। এ কারণে সমালোচকদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে, এটি জাতিসংঘের বিকল্প বা প্রতিদ্বন্দ্বী কোনো কাঠামো হিসেবে গড়ে তোলার চেষ্টা হতে পারে।ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন বলেন, ‘বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতিসংঘই প্রধান ভূমিকা পালন করে আসছে।’ তিনি জোর দিয়ে বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে সংকট ব্যবস্থাপনার দায়িত্ব জাতিসংঘের হাতেই থাকা উচিত।’গত জানুয়ারিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর দাভোস সম্মেলনে ট্রাম্প ‘শান্তি বোর্ড’ চালুর ঘোষণা দেন। এরপর থেকে অন্তত ১৯টি দেশ প্রতিষ্ঠাতা সনদে স্বাক্ষর করেছে বলে জানা গেছে। স্থায়ী সদস্যপদ পেতে দেশগুলোকে এক বিলিয়ন ডলার করে দিতে বলা হয়েছে বলেও জানা গেছে।এ ছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে আমন্ত্রণ জানানোর বিষয়টি সমালোচনার জন্ম দিয়েছে, কারণ রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছিল।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102