বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বাণিজ্যমন্ত্রীর সাথে বিজিএমইএ প্রতিনিধি দলের বৈঠক দুই লাখ মেট্রিক টন তেল নিয়ে দুটি জাহাজ ঘাটে নোঙর করেছে – চীফ হুইপ জ্বালানি শেষ হওয়ায় মাঝপথে বন্ধ দূরপাল্লার বাস নতুন শ্রমবাজার নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী ভূমি অফিসের দুর্নীতির লাগাম টানতে বিভিন্ন পদক্ষেপের কথা জানালেন ভূমিমন্ত্রী কবিতার রঙে নতুন বছরকে বরণ করল ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’ ফতুল্লায় বিএনপি নেতার মামলায় যুবদলের সভাপতি-সেক্রেটারি গ্রেফতার

পাকিস্তানে বোমা হামলা ও বন্দুকযুদ্ধে নিহত অন্তত ১৪

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে দুটি বোমা হামলা ও পুলিশ এবং জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধে অন্তত ১৪ জন নিরাপত্তা সদস্য এবং এক শিশুসহ তিনজন বেসামরিক নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সোমবার পৃথক এসব ঘটনায় আরো কয়েক ডজন মানুষ আহত হয়েছে। আফগানিস্তান সীমান্তবর্তী দক্ষিণ ও উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে তীব্রতর বিদ্রোহ দমনে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী লড়াই চালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে এ হামলাগুলো ঘটল।এ মাসেই ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে সংঘটিত বড় ধরনের আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করে।ওই হামলায় ৩১ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়।সামরিক বিবৃতি ও এক নিরাপত্তা কর্মকর্তার তথ্য অনুযায়ী, খাইবার পাখতুনখাওয়ায় সাম্প্রতিক হামলাগুলো একটি চেকপোস্ট ও একটি থানাকে লক্ষ্য করে চালানো হয়।সেনাবাহিনী মঙ্গলবার জানায়, বাজাউর জেলায় জঙ্গিরা বিস্ফোরকবোঝাই একটি যানবাহন চেকপোস্টসংলগ্ন দেয়ালে আঘাত করে বিস্ফোরণ ঘটায়, এতে ১১ জন নিরাপত্তা সদস্য এবং এক কিশোরী নিহত হন।সামরিক বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণে নিকটবর্তী আবাসিক ভবনগুলোতে ‘ভয়াবহ ধ্বংসযজ্ঞ’ ঘটে, যার ফলে ‘এক নিরীহ কিশোরীর শাহাদাত’ ঘটে এবং আরো সাতজন আহত হন।এ হামলাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে সামরিক বাহিনী দাবি করেছে, এটি একটি ‘ভারতীয় মদদপুষ্ট’ গোষ্ঠীর কাজ।বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থল থেকে পালানোর সময় নিরাপত্তা বাহিনী ১২ জন জঙ্গিকে হত্যা করেছে।নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে দেওয়া এক নিরাপত্তা কর্মকর্তা জানান, বিস্ফোরকবোঝাই যানটি একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে আঘাত করেছিল।অন্যদিকে বান্নু শহরে আরেক হামলায় একটি রিকশায় পেতে রাখা বোমা মিরিয়ান থানায় বিস্ফোরিত হয়।এতে দুজন বেসামরিক নিহত এবং আরো ১৭ জন আহত হন বলে ওই কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102