মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগামী ৭২ ঘণ্টায় ৮ বিভাগে বৃষ্টির আভাস শাহজালালে অভিযান, ৩২ লাখ টাকার পণ্য আটক তেলের দাম ফের ১০২ ডলার ছাড়াল নতুন দায়িত্বে আসিফ মাহমুদ, সারজিস আলম ও মাহমুদা মিতু দেশের প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী চট্টগ্রাম বন্দরের ইজারার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মশাল মিছিল রাজপথের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক পথচলা থেকে নেতৃত্বের প্রত্যাশায় সেলিম আহমেদ রেজা নতুন কমিটিতে আমিনুল হককে সভাপতি চান উত্তর বিএনপির নেতাকর্মীরা, গুলশানে বিক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বিপাকে ভারত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের প্রভাব মোকাবেলায় বিভিন্ন দেশ যখন নতুন বাস্তবতায় পথ খুঁজছে, ঠিক তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘোষিত নতুন বাণিজ্য চুক্তি নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে ভারত। সমালোচকদের অভিযোগ, চুক্তিটি ওয়াশিংটনের কাছে আত্মসমর্পণের শামিল। এমন পরিস্থিতিতে নয়াদিল্লি তা জোরালোভাবে সমর্থনের চেষ্টা করছে।এ মাসে ঘোষিত চুক্তিটি ভারতের শক্তিশালী কৃষক ইউনিয়নগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।তাদের আশঙ্কা, সস্তা মার্কিন পণ্যের আমদানি স্থানীয় উৎপাদকদের কঠিন প্রতিযোগিতার মুখে ফেলবে। যে দেশটিতে ৭০ কোটিরও বেশি মানুষ কৃষির ওপর নির্ভরশীল।চুক্তির বিস্তারিত এখনো স্পষ্ট নয়। একটি যৌথ বিবৃতি ও হোয়াইট হাউসের তথ্যপত্র ছাড়া তেমন কিছু প্রকাশ করা হয়নি।তবে নয়াদিল্লি জানিয়েছে, মার্চের শেষ নাগাদ একটি অন্তর্বর্তী সমঝোতা চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে।বিশ্লেষকদের মতে, চুক্তির অন্যান্য ধারাও ভবিষ্যতে অস্থিতিশীল পরিস্থিতির জন্ম দিতে পারে।বাণিজ্য বিশেষজ্ঞ অভিজিৎ দাস এএফপিকে বলেন, ‘ট্রাম্পের যুগে নিশ্চিত বলে কিছু নেই।’তিনি আরো বলেন, কয়েক সপ্তাহের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলেও তা কেবল তত দিন কার্যকর থাকবে, যত দিন না ট্রাম্প ‘যেকোনো ধারণাগত অসামঞ্জস্যতার অজুহাতে আরো শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন।সবচেয়ে বিতর্কিত অঙ্গীকার হলো পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কেনার ভারতের ঘোষিত পরিকল্পনা। অথচ গত অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে ভারতের মোট আমদানি ছিল প্রায় ৪৫ বিলিয়ন ডলার।নিউদিল্লিভিত্তিক থিংক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের অজয় শ্রীবাস্তবের ভাষায়, বার্ষিক আমদানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করা ‘অবাস্তব’।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102