বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না-খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগে নতুন পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহু্র

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
যুক্তরাষ্ট্র চীনে ইরানের তেল রপ্তানি কমাতে কাজ করবে বলে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্মত হন। বিষয়টি সম্পর্কে অবগত দুই মার্কিন কর্মকর্তার বরাতে শনিবার এই তথ্য প্রকাশ করেছে অ্যাক্সিওস।এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে অ্যাক্সিওস জানায়, ‘আমরা একমত হয়েছি যে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগে আমরা পূর্ণ শক্তিতে এগোবো, উদাহরণস্বরূপ, চীনে ইরানি তেল বিক্রির বিষয়ে।’প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানায়, ‘আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পরিচালিত দেশগুলোর স্বাভাবিক সহযোগিতা যুক্তিসংগত ও বৈধ, এবং তা সম্মান ও সুরক্ষিত হওয়া উচিত।ইরানের তেল রপ্তানির ৮০ শতাংশের বেশি চীনের অংশ। এই বাণিজ্যে কোনো হ্রাস ঘটলে ইরানের তেল রাজস্ব কমে যাবে।গত সপ্তাহে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিকরা আলোচনা করেন, কূটনৈতিক প্রচেষ্টা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট অঞ্চলটিতে একটি নৌবহর মোতায়েন করেন, যখন মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে টানা কয়েক সপ্তাহব্যাপী সম্ভাব্য অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102