বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA

গ্রিস উপকূলে নৌকা ও জাহাজের সংঘর্ষ, ১৫ অভিবাসীর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
গ্রিসের এজিয়ান সাগরে উপকূলরক্ষী বাহিনীর (কোস্টগার্ড) একটি জাহাজের সঙ্গে অভিবাসীবাহী নৌকার সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তুরস্কের উপকূলের কাছে চিওস দ্বীপের কাছে এই দুর্ঘটনা ঘটে।গ্রিসের কোস্টগার্ড জানায়, তারা একটি অভিবাসীবাহী নৌকাকে তুরস্কের দিকে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু পাচারকারীরা নৌকাটি নিয়ে কোস্টগার্ডের জাহাজের দিকে চলে আসায় এই সংঘর্ষ ঘটে।২৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও পরে একজন নারী মারা যান। প্রত্যক্ষদর্শীদের মতে, নৌকাটিতে অন্তত ৩৫ জন আরোহী ছিলেন। নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে। এই ঘটনায় কোস্টগার্ডের দুই সদস্যও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে আসা শরণার্থীরা প্রায়ই গ্রিস হয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে গ্রিস সরকার তাদের সীমান্তে পাহারা অনেক বাড়িয়েছে। অভিবাসীদের সঙ্গে গ্রিক কোস্টগার্ডের আচরণ নিয়ে এর আগেও অনেক বিতর্ক ও তদন্ত হয়েছে। ২০২৩ সালেও একটি বড় জাহাজডুবিতে শত শত অভিবাসী মারা গিয়েছিলেন, যেখানে কোস্টগার্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102