শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

দক্ষিণ ইরানে বিস্ফোরণ, নিহত ৭

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
দক্ষিণ ইরানে পৃথক দুটি বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। সরকারি কর্মকর্তারা শনিবারের এ ঘটনাগুলোর জন্য গ্যাস লিকেজকে দায়ী করলেও স্থানীয় বাসিন্দারা এ দাবিতে সন্দেহ প্রকাশ করেছেন। এদিকে ইসরায়েল এসব বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়, দক্ষিণের বন্দরনগরী বন্দর আব্বাসে একটি আবাসিক ভবনে বিস্ফোরণে অন্তত দুইজন নিহত এবং ১৪ জন আহত হন বলে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন।স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিক থেকেই বিস্ফোরণটি ঘটেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও একই তথ্য প্রকাশ করেছে। তবে ইরান ইন্টারন্যাশনালের কাছে পাওয়া এক ভিডিওতে এক বাসিন্দা দাবি করেন, ভবনটিতে তখনো গ্যাস সংযোগ চালু হয়নি। ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা যায়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102