রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
স্থানীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতির নির্দেশ ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন সালমা আদিলের দায়িত্ব গ্রহণ বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপসা ব্রিজ টোল প্লাজায় র‍্যাব-৬-এর অভিযান, লাগেজভর্তি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা খুলনায় রহস্যজনকভাবে গুলিবিদ্ধ তরুণী, তদন্তে পুলিশ পোশাকখাতের টেকসই প্রবৃদ্ধিতে বিজিএমইএ-ASSET-এর EBT পর্যালোচনা কর্মশালা রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন: আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

থাইল্যান্ডে সামরিক বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
থাইল্যান্ডের উত্তরাঞ্চলে একটি প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে সামরিক বিমান দুর্ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী। দেশটির বিমান বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, প্রশিক্ষণের সময় একটি ‘এটি-৬টিএইচ’ মডেলের বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়, দুই আসনের বিমানটি যুদ্ধের সময়কার অনুসন্ধান ও উদ্ধার অভিযানের প্রশিক্ষণ দেওয়ার সময় চিয়াং মাই প্রদেশের একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয়।দুর্ঘটনাটি জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে হওয়ায় বেসামরিক কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ ঘটনাস্থলে তদন্তকারী দল মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।এর আগে গত বছরের এপ্রিল মাসে ব্যাংককের দক্ষিণে একটি পর্যটন শহরে প্যারাশুট প্রশিক্ষণ মহড়ার সময় একটি ছোট বিমান সাগরে বিধ্বস্ত হয়ে ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102