শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন : আইনমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস: রাষ্ট্রের দায়িত্ব ও দায়বদ্ধতা II – মং এ খেন মংমং যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি-তুরস্ক-পাকিস্তান

সাকিবকে দলে ফেরানোর সিদ্ধান্ত বিসিবির

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাদের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় সাকিব আল হাসানও দেশে ফিরতে পারেননি আর। ফলে দেশের মাটিতে জাতীয় দলের হয়েও আর খেলা হয়নি তার। 

সেই সাকিব আল হাসানকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। শনিবার পরিচালনা পর্ষদের দীর্ঘ সভা শেষে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান বোর্ড পরিচালক আমজাদ হোসেন।

তিনি বলেন, ‘আপনারা অনেকেই ইতোপূর্বে সাকিব আল হাসানকে নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন, অনেক ধরনের প্রশ্ন, আলোচনা বা অনেক উত্তর খুঁজতে চেয়েছেন, আপনাদেরকে অবগত করতে চাই, আমাদের বোর্ডে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে।’

আমজাদ হোসেন জানান, সাকিবকে ফেরানোর বিষয়ে বোর্ড সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘সর্বোসম্মতিক্রমে বোর্ড গ্রহণ করেছে যে, সাকিব আল হাসানের অ্যাভেইলঅ্যাবিলিটি, ফিটনেস এবং অ্যাকসেসিবিলিটির ওপর ভিত্তি করে এবং পাশাপাশি যেখানে খেলা হবে ভেন্যুতে, সেখানে যদি উপস্থিত থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা নির্বাচক কমিটি সাকিবকে পরবর্তীতে নির্বাচনের জন্য বিবেচিত করবে।’

জাতীয় দলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে দেশের বাইরে বিভিন্ন লিগে খেলে বেড়াচ্ছেন। জাতীয় দলে ফিরলেও সেসবে বাধা হয়ে দাঁড়াবে না বিসিবি, জানান আমজাদ। তিনি বলেন, ‘সাকিব আল হাসান অন্যান্য গ্লোবাল টুর্নামেন্টগুলোতেও অংশ নিতে পারবে, কারণ ওখানে বোর্ড এনওসি (অনাপত্তিপত্র) দেবে প্রয়োজনমতো।’

এই সিদ্ধান্তের মাধ্যমে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার পথ পুরোপুরি বন্ধ থাকছে না। বোর্ডের শর্ত পূরণ হলে ভবিষ্যতে আবারও লাল-সবুজ জার্সিতে দেখা যেতে পারে তাকে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102