বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই টেকনাফে ১ কোটি ৫ লাখ টাকার ইয়াবা জব্দ খুলনা শিপইয়ার্ড পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা স্পীকারের সাথে UN WOMEN বাংলাদেশ প্রতিনিধির সৌজন‌্য সাক্ষাৎঃ বাংলাদেশ থেকে জাপানে দক্ষ জনশক্তি রপ্তানীতে জাপানী রাষ্ট্রদূতকে জাতীয় সংসদের স্পীকারের আহ্বান গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয়। রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হাদি হত্যা: ১৬ বারের মতো পেছাল অধিকতর তদন্ত প্রতিবেদন বাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে প্রথম অভিযোগপত্র

অনলাইন ডেস্ক রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তাঁর স্ত্রী রুকমিলা জামান এবং আরো ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাইফুজ্জামান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এটিই প্রথম অভিযোগপত্র হলেও এর আগে একই ধরনের ঋণ জালিয়াতির অভিযোগে তাঁর, তাঁর স্ত্রী এবং কয়েকজন ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মোট ১৩টি মামলা করেছে দুদক।

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোশিউর রহমান আজ সোমবার (৫ জানুয়ারি) চট্টগ্রামের বিশেষ মহানগর দায়রা জজ আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। আগামী ৭ জানুয়ারি মামলার ধার্য তারিখ রয়েছে।দুদকের আইনজীবী অ্যাড. মোকাররম হোসেন বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সাইফুজ্জামান জাভেদ, তাঁর স্ত্রী রুকমিলা জামান এবং ইউসিবির কয়েকজন কর্মকর্তাসহ মোট ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য আদালত আগামী ৭ জানুয়ারি তারিখ ধার্য করেছেন। দুদক সূত্রে জানা যায়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ‘ভিশন ট্রেডিং’ নামে একটি ভুয়া প্রতিষ্ঠানের নামে ইউসিবি থেকে ২৫ কোটি টাকা ঋণ নেন। পরে সেই অর্থ আরামিট গ্রুপ-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং অভিযুক্তদের ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102