মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দিয়াবাড়িতে র‌্যাব পরিচয়ে ৬৫ লাখ টাকা ডাকাতি, তুরাগ থানায় মামলা জাতীয় এয়ার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটেশন কমিটি (NATFC) এর ৯ম সভা অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ । খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ উত্তরায় বেসরকারি হাসপাতাল মালিকদের নানা অভিযোগ দেশের সকল বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত গাজীপুরে টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সাংবাদিকদের প্রতি গণতন্ত্র বাঁচিয়ে রাখার আহবান জানালেন চীফ হুইপ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

চিনির বিকল্প হিসেবে ম্যাপল সিরাপ কতটা স্বাস্থ্যকর?

অনলাইন ডেস্ক রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
ম্যাপল সিরাপকে অনেকেই সাদা চিনির চেয়ে একটু স্বাস্থ্যকর মনে করেন। কারণ এটি কম প্রক্রিয়াজাত করা হয় এবং প্রাকৃতিকভাবে তৈরি। এতে কিছু ভিটামিন, খনিজ আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তবে মনে রাখতে হবে, ম্যাপল সিরাপও কিন্তু চিনি, তাই বেশি খাওয়া ঠিক না।

ম্যাপল সিরাপ বানানো হয় ম্যাপল গাছের রস ফুটিয়ে। এই রসে বেশি পানি থাকে, তাই অনেকক্ষণ জ্বাল দিয়ে পানি কমিয়ে ঘন সিরাপ বানানো হয়। যেহেতু এতে বেশি কেমিক্যাল ব্যবহার করা হয় না, তাই এর প্রাকৃতিক গুণাগুণ অনেকটাই থেকে যায়।

ম্যাপল সিরাপ ও সাদা চিনির পার্থক্য
১. চিনি কম থাকে
ম্যাপল সিরাপে সাদা চিনির তুলনায় চিনি ও কার্বোহাইড্রেট একটু কম থাকে।তাই যারা চিনি কম খেতে চান, তাদের জন্য এটি তুলনামূলক ভালো হতে পারে।

২. ভিটামিন ও খনিজ আছে

ম্যাপল সিরাপে ম্যাঙ্গানিজ ও ভিটামিন বি-২ থাকে, যা শরীরের জন্য দরকারি। সাদা চিনিতে এসব প্রায় নেই বললেই চলে। এ ছাড়াও এতে অল্প পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম ও জিংক থাকে।

ম্যাপল সিরাপে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা শরীরকে ভেতর থেকে ভালো রাখতে সাহায্য করে। গাঢ় রঙের ম্যাপল সিরাপে এসব উপাদান বেশি থাকে। সাদা চিনিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে না।

৪. রক্তে শর্করা ধীরে বাড়ায়

ম্যাপল সিরাপ খেলে রক্তে শর্করা সাদা চিনির মতো হঠাৎ করে খুব বেশি বাড়ে না। তাই এটি ডায়াবেটিক রোগীদের জন্য তুলনামূলক ভালো বিকল্প হতে পারে (তবুও পরিমিত পরিমাণে)।

চা, কফি, দুধ, প্যানকেক বা রান্নায় চিনির বদলে ম্যাপল সিরাপ ব্যবহার করা যায়। যেহেতু এটি তরল, তাই চিনির তুলনায় কম পরিমাণ ব্যবহার করলেই চলে। এতে খাবারের স্বাদও একটু আলাদা ও সুন্দর হয়। ম্যাপল সিরাপ সাদা চিনির চেয়ে কিছুটা ভালো হলেও এটি পুরোপুরি স্বাস্থ্যকর খাবার নয়। কারণ এটিও মূলত চিনি। তাই যেটাই খান না কেন, পরিমাণে কম খাওয়াই সবচেয়ে ভালো।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102