বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কাতারের সাবেক আমিরের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মাহফিলে ডেপুটি স্পিকার কোন ভুলে স্পেনের কাছে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে এমপি এস এম জাহাঙ্গীরের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পেলেন মনিরুল ইসলাম সোহাগ ‘কাগজের মানুষ’ হবে সাংবাদিকতার ইতিহাসের দলিল: তথ্য উপদেষ্টা শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলা: কটূক্তি নয়, দরকার দায়িত্বশীলতা-ইব্রাহিম সিকদার প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে অতি দ্রুত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে জুলাই স্মৃতি জাদুঘর স্ত্রীকে হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন, অভিযুক্ত আটক লবণচরায় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেমিফাইনালের আগে আবেগঘন বিদায়ী বার্তা দিলেন মেসি ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৭৭ জন গ্রেপ্তার

সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে আইনজীবী ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
নিরাপত্তার কারণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের এজলাস কক্ষে আইনজীবী ছাড়া বিচারপ্রার্থী, মামলা সংশ্লিষ্ট ব্যক্তি ও অপ্রত্যাশিত যেকোনো ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।রবিবার (১৪ ডিসেম্বর) রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত। প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, মামলা পরিচালনায় নিযুক্ত আইনজীবীসহ গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণ জরুরি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নিরাপত্তাজনিত কারণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের এজলাস কক্ষে আইনজীবী ছাড়া বিচারপ্রার্থী কিংবা ‘অপ্রত্যাশিত’ যেকোনো ব্যক্তির প্রবেশাধিকার সীমিত বা নিয়ন্ত্রিত থাকবে। পাশাপাশি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যেকোনো সমাবেশ, মিছিল, বৈধ ও অবৈধ যেকোনো প্রকার অস্ত্র, মারণাস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।এ আদেশ ১৫ ডিসেম্বর সোমবার থেকে কার্যকর হয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102