শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA

ফাহর টানেলে অবরুদ্ধ ফিলিস্তিনি যোদ্ধাদের হত্যার দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল রাফাহর টানেলগুলোতে অবরুদ্ধ থাকা সমস্ত ফিলিস্তিনি যোদ্ধাকে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে— এমন দাবি করেছে ইসরায়েল। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইসরায়েলের চ্যানেল ১৪ একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের। সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আগামী সময়ে গাজার তথাকথিত ‘ইয়েলো জোন’ এলাকায় নিয়ন্ত্রণ বজায় রাখার পরিকল্পনা করছে এবং সেখানে তাদের সামরিক উপস্থিতি আরো জোরদার করবে।এর আগে রবিবার, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল যে তারা গত কয়েক দিনে রাফাহর টানেলগুলোতে ৪০ জন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাকে হত্যা করেছে। এসব তথ্য ইঙ্গিত দেয় যে, দক্ষিণ গাজায় ইসরায়েলের সামরিক অভিযান আরো তীব্রতর হয়েছে।
এদিকে, হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই গাজাজুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি গণহত্যায় সেখানে অন্তত ৭০ হাজার ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৯০০ জনের বেশি মানুষ। 

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102