রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন

বিপদের মুহূর্তে আল্লাহর দিকে ফিরে আসার অপার শিক্ষা

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

মুসিবত বা বিপদাপদ মানুষের জীবনের অবিচ্ছেদ্য বাস্তবতা। তবে কোরআন ও হাদিস আমাদের এই শিক্ষা দিয়েছে যে, বিপদের মুহূর্তে ঈমানদারের জিহ্বা যখন আল্লাহর দিকে প্রত্যাবর্তনের ঘোষণা দেয় এবং তাঁর উপর ভরসা স্থাপন করে, তখন বিপদ শুধু ধৈর্যের পরীক্ষা হয়ে থাকে না; বরং কল্যাণের দরজাও খুলে দেয়। এ সত্যটি সবচেয়ে সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে উম্মু সালামাহ্ (রা.)-এর জীবনের ঘটনাতে, যেটি তিনি নিজেই আমাদেরকে বর্ণনা করেছেন-

عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّهَا قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏”‏ مَا مِنْ مُسْلِمٍ تُصِيبُهُ مُصِيبَةٌ فَيَقُولُ مَا أَمَرَهُ اللَّهُ إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا ‏.‏ إِلاَّ أَخْلَفَ اللَّهُ لَهُ خَيْرًا مِنْهَا ‏”‏ ‏.‏ قَالَتْ فَلَمَّا مَاتَ أَبُو سَلَمَةَ قُلْتُ أَىُّ الْمُسْلِمِينَ خَيْرٌ مِنْ أَبِي سَلَمَةَ أَوَّلُ بَيْتٍ هَاجَرَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ ثُمَّ إِنِّي قُلْتُهَا فَأَخْلَفَ اللَّهُ لِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ قَالَتْ أَرْسَلَ إِلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَاطِبَ بْنَ أَبِي بَلْتَعَةَ يَخْطُبُنِي لَهُ فَقُلْتُ إِنَّ لِي بِنْتًا وَأَنَا غَيُورٌ ‏.‏ فَقَالَ ‏”‏ أَمَّا ابْنَتُهَا فَنَدْعُو اللَّهَ أَنْ يُغْنِيَهَا عَنْهَا وَأَدْعُو اللَّهَ أَنْ يَذْهَبَ بِالْغَيْرَةِ ‏”‏ ‏.‏

‘উম্মু সালামাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি,  কোনো মুসলিমের ওপর মুসিবত আসলে সে যদি বলে- আল্লাহ যা হুকুম করেছেন- “ইন্না- লিল্লা-হি ওয়া ইন্না- ইলায়হি র-জিউন” (অর্থ- আমরা আল্লাহরই জন্যে এবং তারই কাছে ফিরে যাব) বলে এবং এ দোয়া পাঠ করে- “আল্ল-হুম্মা’ জুৱনী ফী মুসীবাতী ওয়া আখলিফ লী খয়রাম মিনহা- ইল্লা- আখলাফাল্ল-হু লাহ খয়রাম মিনহা-” (অর্থ- হে আল্লাহ! আমাকে আমার মুসিবতে সওয়াব দান কর এবং এর বিনিময়ে এর চেয়ে উত্তম বস্তু দান কর, তবে মহান আল্লাহ তাকে এর চেয়ে উত্তম বস্তু দান করে থাকেন।)।

 

হাদিসের শিক্ষা

মুসিবতের মুহূর্তে  (إِنَّا لِلَّهِ…) এই দোয়া পাঠ করা সুন্নত।

ধৈর্যশীল ব্যক্তির জন্য আল্লাহ উত্তম বিনিময় রাখেন। উম্মু সালামাহ (রা.)-কে আবু সালামাহর বদলে রাসুল (সা.)-কে দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102