শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর মাদ্রাসায় যাওয়ার পথে উধাও ১৩ বছরের শাহীন, ৫ দিনেও মেলেনি সন্ধান একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ

সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত পাকিস্তানের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। গতকাল সেনা সদরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরো জোরদার এবং পারস্পরিক সামরিক সক্ষমতা বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করেন।  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।আইএসপিআর আরো জানায়, সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ-পাকিস্তান যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পরিদর্শনের মাধ্যমে সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও তারা মতবিনিময় করেন। অ্যাডমিরাল নাভিদ আশরাফ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে করাচি এবং উত্তর আরব সাগরে অনুষ্ঠিত যৌথ অনুশীলন এএমএএনে বাংলাদেশের অংশগ্রহণকারীদের পেশাদারির ভূয়সী প্রশংসা করেন।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102