মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত শুটিংয়ে গিয়ে অসুস্থ, ঢাকায় ফিরে অভিনেতা সোহেল খানের মৃত্যু ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা এস এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশে আর্মি সোসাইটির নতুন রাস্তা পরিদর্শনে হেলাল তালুকদার রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক আরো ৫২১ বালেন্দ্র শাহ-মোদির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয় টঙ্গীতে বসতবাড়িতে আগুন, শিশুসহ তিনজন দগ্ধ ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সাধারণ সম্পাদক নজরুল আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ টিকার আগে যে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে হজযাত্রীদের

গাজীপুরে আগুনে পুড়ল ৭ ঝুট গুদাম

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৫ নভেম্বর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭টি গুদাম পুড়ে গেছে বলে জানা গেছে।জানা যায়, আজ সকালে আগুনে গুদামের ঝুটসহ মালামাল পুড়ে গেছে।তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। দ্রুত কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং ভোগড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।তার আগেই ৭টির মতো গুদাম পুড়ে যায়।তিনি আরো জানান, প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102