সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মধুখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট শিশু তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলার আসামি তাহেরের মৃত্যুদণ্ড হানজালারা হায়েনা হয়ে উঠলে, থামানোর ওষুধও আমরা জানি : রাশেদ খান শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা মাদক চোরাচালান ঠেকাতে সীমান্তে কড়া নজর যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন – ভূমিমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি ও সদস্যগণের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ। ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী হাসপাতালে রোগীর কাছে ইয়াবার চালান পৌঁছে দিতে গিয়ে আটক স্বামী-স্ত্রী, পালালেন রোগী মসজিদে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, ইমাম কারাগারে

শিগগিরই আসছে ২৫০০ কোটি টাকার সপ্তম বিনিয়োগ সুকুক

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে অর্থায়ন করতে আরেকটি বিনিয়োগ সুকুক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আলোচ্য সুকুকের মাধ্যমে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন— সড়ক উন্নয়ন, প্রশস্তকরণ, পুনর্বাসন ও ঢাল রক্ষাকরণ এবং হাটবাজার ও পর্যটন অবকাঠামো করা হবে।আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আলোচ্য প্রকল্পটির বিপরীতে ইজারা পদ্ধতিতে বরাদ্দ দুই হাজার ৫০ কোটি টাকা।যা সাত বছর মেয়াদি হবে।সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকে ‘শরিয়াহ্ অ্যাডভাইজরি কমিটি’-এর প্রথম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ।এতে আরো বলা হয়, আলোচ্য সুকুকটি সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের বিপরীতে ইস্যু করা হবে, যার মাধ্যমে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ২০টি উপজেলার পল্লী এলাকায় সড়ক উন্নয়ন, প্রশস্তকরণ, পুনর্বাসন ও ঢাল রক্ষাকরণ এবং হাট-বাজার ও পর্যটন এলাকার অবকাঠামো উন্নয়ন করা হবে।ডিসেম্বরে আলোচ্য প্রকল্পটির বিপরীতে সুকুক ইস্যুর পরিকল্পনা রয়েছে।ইতিমধ্যে স্পেশাল পারপাস ভেহিকল (এসপিডি) হিসেবে বাংলাদেশ ব্যাংক ২৪ হাজার কোটি টাকার মোট ছয়টি সুকুক ইস্যু করেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102