রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শাহজালাল বিমানবন্দরে কমোডের ট্যাংকে মিলল ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারে বিএসএফ মহাপরিচালকের নির্দেশ পোশাক শিল্পে ক্রীড়ার উন্মাদনা: বর্ণিল আয়োজনে ‘বিজিএমইএ কাপ ২০২৬’ এর ট্রফি উন্মোচি রিয়াদ বিমানবন্দরে আগুন, আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ ডালিম-রানা-নয়ন গ্রেপ্তার নিকুঞ্জে যাত্রা শুরু করল ‘রসুইঘর’ সাতক্ষীরায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বিশিষ্ট সমাজসেবক আব্দুস সামাদ বেপারীর ইন্তেকাল

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

শরীয়তপুর জেলার জাজিরা থানার বিলাসপুর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও পাচুঁখার কান্দি ফোরকানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ আব্দুস সামাদ বেপারী মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

মরহুম আব্দুস সামাদ বেপারী দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠিত পাচুঁখার কান্দি ফোরকানিয়া মাদ্রাসা আজ এলাকাবাসীর ধর্মীয় শিক্ষার আলোকবর্তিকা হিসেবে পরিচিত। তিনি ছিলেন বিনয়ী, ধর্মপ্রাণ, পরোপকারী ও মানুষের কল্যাণে নিবেদিত এক আদর্শ সমাজসেবক।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বুধবার সকাল ৯টায় তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরহুমকে ওই মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, মরহুম আব্দুস সামাদ বেপারী বিশিষ্ট আইনজীবী এডভোকেট বি. এম. জুলহাস উদ্দিনের পিতা।

তাঁর মৃত্যুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102