শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে উচ্ছেদ হবে কিশোর গ্যাং- চীফ হুইপ জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর কালুরঘাটে শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী: শীঘ্রই মহিলা হোস্টেল চালুর আশ্বাস যুবসমাজকে মাদক, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগ, মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ ব্যাংকার স্বামীর নির্যাতনের অভিযোগ, প্রতিবন্ধী সন্তান নিয়ে কোথায় যাবেন ফাতেমা? তুরাগে ফুটবল উদ্ধারে নেমে নিখোঁজ দুই শিশু, দ্বিতীয় দিনেও চলছে ডুবুরি অভিযান

এক্সপ্রেসওয়েতে ৩ যানবাহনের সংঘর্ষ, নিহত ১

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

মাদারীপুরের শিবচরে কাভার্ডভ্যানের সঙ্গে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক শামীম আহমেদ (৩৫) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। 

শনিবার (১১ অক্টোবর) ভোররাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় তিন যানবাহনের এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এ সময় কাভার্ডভ্যানটি ছিটকে পার্শ্ববর্তী রাস্তায় পড়ে গেলে সেলফি পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং কাভার্ডভ্যানের চালক শামীম ঘটনাস্থলেই নিহত হয়। পরে খবর পেয়ে পদ্মা সেতুর দক্ষিণ থানা পুলিশ, শিবচর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। একই সঙ্গে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ক্ষতিগ্রস্ত যানবাহনগুলোও উদ্ধার করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102