রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর মোহাম্মদপুর ও আশপাশের অপরাধ দমনে রায়েরবাজার এলাকায় থানা হবে: ডিএমপি কমিশনার নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানে ট্রাক, নিহত ১ পত্রিকা হকার ও তার ছেলের পাশে দাঁড়ালেন – ডেপুটি স্পীকার হজক্যাম্প হতে সৌদি রিয়াল চুরির ঘটনায় গ্রেফতার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার বুদ্ধ পূর্ণিমায় শান্তি ও সম্প্রীতির বার্তা এলজিআরডি মন্ত্রীর নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার ৩ শতাংশ, খালাস ৭০ শতাংশ কক্সবাজার থেকে ২০ হাজার ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন পুলিশ সদস্য, পথে আটক সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু উত্তরায় বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ, ৯ দিন পর গাজীপুর থেকে উদ্ধার

মাউন্ট এলিজাবেথ হাসপাতালে হবে নুরের চিকিৎসা, সঙ্গে গেছেন যিনি

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশের ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি জানান, নুরুল হক নুর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন।নুরের সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল যাচ্ছেন বলেও জানিয়েছেন আবু হানিফ।গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এতে নুরুল হক নুর ও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হন।গুরুতর অবস্থায় নূরকে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে তিনি হাসপাতাল ছাড়েন।২ সেপ্টেম্বর নূরের স্ত্রী মারিয়া আক্তার ও গণ অধিকার পরিষদের নেতারা যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলে তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্তের কথা জানান সরকারপ্রধান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102