মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

উত্তরায় খাল পরিষ্কার কর্মসূচিতে বিএনপি নেতা আফাজ উদ্দিন

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৮তম দিন) রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টর, এভিনিউ ওয়ান সংলগ্ন ৫ নম্বর ব্রিজের পাশে খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী পরিকল্পনা এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনে ঘোষিত এ কর্মসূচি ইতোমধ্যেই সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে। এর ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আজকের এ পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়।

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান। খাল পরিষ্কার কার্যক্রমে সরাসরি নেতৃত্ব দেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।

এসময় তিনি বলেন, “রূপায়ণ সিটির গেট থেকে ৫ নম্বর ব্রিজ পর্যন্ত প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার দীর্ঘ লেক আমরা ইনশাআল্লাহ পরিষ্কার-পরিচ্ছন্নতার আওতায় আনতে সক্ষম হবো। আমি সারা দেশের তরুণ সমাজ, বিএনপির নেতা-কর্মী এবং সাধারণ জনগণকে আহ্বান জানাচ্ছি, এ কর্মসূচিতে অংশ নিন ও অন্যদেরও উদ্বুদ্ধ করুন। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া আমাদের সম্মিলিত দায়িত্ব।”

তিনি আরও বলেন, “প্রতিদিন অল্প কিছু সময় ব্যয় করলে পাড়া-মহল্লা থেকে শুরু করে থানা, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনের প্রতিটি এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চালানো সম্ভব। আমাদের দলের ঘোষিত ৩১ দফার কর্মসূচির মধ্যেই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের পূর্ণ পরিকল্পনা রয়েছে। সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে একটি সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।”

আজকের কর্মসূচিতে উত্তরা পশ্চিম থানা বিএনপি, ১ ও ৫১ নম্বর ওয়ার্ড বিএনপি এবং ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102