বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দাকোপে আশরাফুল আলম নান্নুর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের লিফলেট বিতরণ! মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে সান্দিকোনায় বিক্ষোভ মিছিল ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে আবারও গুপ্ত বানিয়ে দেবে মার্কিন ফার্স্ট লেডির বৈশ্বিক উদ্যোগে জুবাইদা রহমান, সদস্য এখন ৫৭ দেশ দেশ ও জনগণের স্বার্থে যত আন্দোলন হয়েছে, তার বিরোধিতা করেছে জামায়াত রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ দলের জয়ে ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব নারীর সঙ্গে মাদরাসা শিক্ষকের ভিডিও ফেসবুকে, ঘটনা তদন্তে কমিটি

নুরের শারীরিক অবস্থার উন্নতি, নেওয়া হবে কেবিনে

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। ফলে আজ সোমবার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান তার কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান।আসাদুজ্জামান বলেন, ‘নুরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।বিভাগীয় প্রধানরা তাকে সার্বক্ষণিক দেখছেন। নুরের নাকের হাড় ও চোয়ালের হাড় পুরোপুরি ঠিক হওয়ার জন্য চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। আর চোখের মধ্যে যে রক্তজমাট হয়েছে, সেটা ঠিক হতে এক থেকে দুই সপ্তাহ লাগতে পারে।’তিনি আরো বলেন, ‘নুরকে নরমাল খাবার খেতে বলা হয়েছে।তবে তিনি খাবার খাওয়ার সময় ব্যাথা পাচ্ছেন বলে জানাচ্ছেন। এটি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এ ছাড়া আঘাতের পর তার নাক থেকে যে রক্তক্ষরণ হয়েছে তার কিছু অংশ শ্বাসনালীতে চলে গিয়েছিল। গতকাল কাশির সঙ্গে দুইবার সেই রক্ত এসেছে।তবে এতে চিন্তার কিছু নেই। তার বোর্ডের চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন, তাকে আইসিইউ থেকে আজ কেবিনে স্থানান্তর করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102