সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দাখিলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে দারুল আজহার মডেল মাদ্রাসা অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয় নিয়ে বিজিএমইএ ও বেজিয়া এর মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএসসির ফলাফলে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভাবনীয় সাফল্য দাখিলে শতভাগ সাফল্য, দেশসেরা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

‘খুনি হাসিনা থেকে শিক্ষা নেওয়া উচিত; কেউ অন্যায় করে পার পাবে না’

তমাল ফরাজী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

আজ মঙ্গলবার (১২ই আগস্ট) বিকেলে উত্তরা পশ্চিম থানা বিএনপি, ১নং ওয়ার্ড, ঢাকা মহানগর উত্তর এর উদ্যোগে আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার উপর এত অন্যায়-অত্যাচার চালানো হয়েছে, অসুস্থ থাকা সত্ত্বেও তিনি কখনো দেশ ছেড়ে পালাননি। তিনি দেশের মানুষের পাশে রয়েছেন। কিন্তু শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন। এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত- কেউ অন্যায় করে পার পাবে না।”

তিনি আরাফাত রহমান কোকোর অবদান স্মরণ করে বলেন, খেলাধুলার মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশের পরিচিতি বাড়ানোর ক্ষেত্রে কোকোর ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশের ক্রিকেটের উত্থানে তাঁর বড় অবদান রয়েছে।

এস এম জাহাঙ্গীর অভিযোগ করে বলেন, এক-এগারো সরকার এবং পরবর্তীতে শেখ হাসিনার আমলে কোকোর উপর ব্যাপক নির্যাতন চালানো হয়, এবং দেশ ছেড়ে তাঁকে মালয়েশিয়ায় যেতে বাধ্য করা হয়। মৃত্যুর পর তাঁর জানাজা ও শ্রদ্ধা নিবেদনে নানা বাধা সৃষ্টি করা হয়, এমনকি বায়তুল মোকাররমে জানাজা পড়ার অনুমতিও দেওয়া হয়নি।

বক্তব্য শেষে বিশেষ দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102