বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

ঢাকা-১৮ আসনের রাস্তাঘাটের চিত্র বদলে দিব: এম কফিল উদ্দিন

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহম্মেদ বলেছেন, আসন্ন নির্বাচনে যদি বিএনপি থেকে নমিনেশন পাই, ইনশাআল্লাহ দক্ষিণখানসহ ঢাকা-১৮ আসনের প্রতিটি সড়কের চিত্রই বদলে দিব।

শুক্রবার রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায়ের পর এলাকাবাসীর মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ শেষে উত্তরা নিউজকে দেখা সাক্ষাৎকারে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

কফিল উদ্দিন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের এলাকার কোন উন্নয়ন হয়নি। এলাকার সবগুলো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এলাকার সন্তান হিসেবে আমি যদি বিএনপি থেকে নমিনেশন পাই, ইনশাআল্লাহ দক্ষিণখানসহ ঢাকা-১৮ আসনের প্রতিটি সড়কের চিত্রই বদলে দিব।

তিনি বলেন, আমি বিশ্বাস করি বিএনপি থেকে নমিনেশন পাব। এখানে আমার পৈত্রিক আবাস। নির্বাচিত হতে পারলে ঢাকা-১৮ আসনের জনগণের উন্নয়নে কাজ করব ইনশাআল্লাহ।

এ সময় মুসল্লিদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ করেন ঢাকা-১৮ আসনে মনোনয়ন প্রত্যাশী এই নেতা।

উল্লেখ্য, ডিএনসিসি ৪৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই সড়কের পাশেই ফায়দাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ ও আছগারুল উলুম মাদ্রাসা হওয়ায় প্রতিদিনই সড়ক ধরে শত শত শিক্ষার্থী ও মুসল্লিদের যাতায়াত। এছাড়াও আশপাশের বাসিন্দাদেরও চলাচলের একমাত্র রাস্তা এটি। কিন্তু, বিগত ১৭ বছর সংস্কারের অভাবে রাস্তাটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে।

স্থানীয়দের অভিযোগ— শুধু এই সড়কটিই নয়, মহল্লার ভেতরের সবগুলো রাস্তাঘাট এখনো কাঁচা। ফলে অল্প বৃষ্টি হলেই কাদাপানিতে ডুবে যায় সবগুলো সড়ক। এছাড়া শুকনো মৌসুমেও পাশে শুক্কুর আলী মসজিদ রোড, প্রাথমিক স্কুল রোডসহ চলাচলের রাস্তাগুলোতেও পানি জমে থাকে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102