রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু জনগণ আশ্বাস নয়, নিরাপদ বাংলাদেশ ও দৃশ্যমান পদক্ষেপ চায় : রুবেল দৌলতদিয়া ঘাটে মধ্যরাতে বাসে আগুন অপ্রতিম হত্যার ‘রহস্য উন্মোচিত’, বিস্তারিত জানাবে সংবাদ সম্মেলনে শাহজালাল বিমানবন্দরে কমোডের ট্যাংকে মিলল ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারে বিএসএফ মহাপরিচালকের নির্দেশ পোশাক শিল্পে ক্রীড়ার উন্মাদনা: বর্ণিল আয়োজনে ‘বিজিএমইএ কাপ ২০২৬’ এর ট্রফি উন্মোচি রিয়াদ বিমানবন্দরে আগুন, আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ

শহিদদের সংগ্রামী প্রাণের প্রতি আমরা চিরঋণী: মির্জা ফখরুল

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে উল্লেখ করেছেন, “জুলাই ২০২৪ এবং গত ১৫ বছরের শহীদ ও যোদ্ধাদের প্রতি, প্রতিটি সংগ্রামী প্রাণের প্রতি আমরা চিরঋণী।”

স্ট্যাটাসটি এফএনএসের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

সকালে উঠেই প্রথম ফোন করলাম আমার মেয়েকে। কণ্ঠ শুনে বুকটা ভেঙে পড়ল। এই সময়টায় ঠিক এক বছর আগে ও আমাকে ফোন করেছিল। ও শুধু আমার মেয়ে না, হাজারো প্রবাসী সন্তানদের প্রতিচ্ছবি-যারা অপেক্ষায় ছিল, দুশ্চিন্তায় ছিল, ভয়ে কাঁপছিল। মনে পড়ে গেল সেই দিনগুলো-ফোন ছিল বন্ধ, যোগাযোগ অসম্ভব। কত রাত আমরা ঘুমোতে পারিনি।  কথা বলতে পারছিলাম না ঠিকমতো। ও শুধু জিজ্ঞেস করেছিল, “কী হচ্ছে?”আমি কিছুই বুঝিয়ে বলতে পারিনি, শুধু বলেছিলাম-ইনশাআল্লাহ, জয়ী হবো।

দেশের ভেতরের মানুষ যেমন কষ্ট পেয়েছে, যারা বাইরে ছিল, তাদের যন্ত্রণা কোনো অংশে কম ছিল না। রাতজাগা, অশ্রু, আতঙ্ক, সব ছিল আমাদের সাথেও। সেই সঙ্গে ছিল অটুট বিশ্বাস-যে অন্যায়ের পতন হবেই। হাজারো শহীদ, হাজারো যোদ্ধার ত্যাগ-৫ আগস্ট  ২০২৪ শুধুই একটি তারিখ না, এটি ইতিহাস বদলের মুহূর্ত। এটি বহু বছরের গণতান্ত্রিক সংগ্রামের ফল, যা আমরা সবাই মিলে অর্জন করেছি।

আমরা চিরঋণী-জুলাই ২০২৪ এবং গত ১৫ বছরের শহীদ ও যোদ্ধাদের প্রতি, প্রতিটি সংগ্রামী প্রাণের প্রতি। আমি কৃতজ্ঞ দেশের ভেতরে ও বাইরে থাকা প্রতিটি মানুষকে, যারা সত্যের পক্ষে দাঁড়িয়েছিল। স্বাধীনতা অর্জন দায়িত্বও। আমাদের করণীয় এখন এই অর্জনকে রক্ষা করা-বুদ্ধি, সংযম আর সাহস দিয়ে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102