শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যাচ্ছে উত্তরার দারুল আজহার মডেল মাদ্রাসা মিছিলের প্রস্তুতি করাকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর ০২ জন গ্রেফতার উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১ তুরাগে ছাত্রলীগের সাবেক সভাপতি শিপন গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়ার আবেদন নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান- ডেপুটি স্পীকার উত্তরায় নিষিদ্ধ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ক্ষমতায়নে তরুণরাই ভবিষ্যতের ভিত্তি: নেপালি রাষ্ট্রদূত

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ গঠনে তরুণদের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাজধানীতে বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)’র গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্নেন্স বিভাগ যৌথভাবে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, জাতীয় পর্যায়ে পরিবর্তন আনার পাশাপাশি বাংলাদেশ-নেপাল দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে তরুণরাই মূল চালিকাশক্তি।

এই দুই দেশের তরুণ জনগোষ্ঠীকে তিনি কৌশলগত সম্পদ হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তিনি আহ্বান জানান যাতে তরুণদেরকে দেশ ‘পরিবর্তনের হাতিয়ার’ হিসেবে গড়ে তোলা হয়।

তিনি বলেন, নীতি প্রণয়ন, ডিজিটাল উদ্ভাবন, জলবায়ু কার্যক্রম ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার মতো ক্ষেত্রগুলোতে তরুণদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে।

রাষ্ট্রদূত ভান্ডারী বলেন, বাংলাদেশ ও নেপাল স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যেতে প্রস্তুতি নিচ্ছে, তাই এখন নতুন উদ্যোক্তা তৈরি ও স্থানীয় পর্যায়ে নতুন নতুন ভাবনা ও উদ্ভাবনকে উৎসাহ দেওয়া খুব দরকার।

রাষ্ট্রদূত বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর দেশকে এগিয়ে নিতে ও উন্নয়ন ধরে রাখতে হলে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা উদ্যোগগুলোকে সহায়তা দেওয়া খুবই জরুরি।

সেমিনারে বিআইআইএসএস ও আইইউবির কর্মকর্তারা, শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। তাঁরা আঞ্চলিক সহযোগিতা ও টেকসই উন্নয়নে তরুণদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102