রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী

রূপনগরে গাছরোপণ, তারুণ্যের প্রতি আহ্বান

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক সাফজয়ী ফুটবলার আমিনুল হকের উদ্যোগে রূপনগর-পল্লবীতে ২০ হাজার নিমগাছ রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই পরিবেশবান্ধব কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ও বিভিন্ন সামাজিক সংগঠন।

শুক্রবার সকালে উত্তরা ১৭ নম্বর সেক্টরের মেজবাহ স্পোর্টস ভ্যালিতে ‘হিউম্যানিটি অফ বাংলাদেশ’-এর আয়োজনে ‘বৃক্ষরোপণ-২০২৫’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই উদ্যোগের কথা জানান রূপনগর থানা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর কবির জন।

তিনি বলেন, “আমরা দলীয় ও নির্দলীয়ভাবে সামাজিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে এই বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করছি। এটি একটি ধারাবাহিক উদ্যোগ, যা পর্যায়ক্রমে চলবে।”

তিনি আরও জানান, ৫ আগস্টের পর থেকে বিএনপি দেশব্যাপী ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে মাঠমুখী করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘হিউম্যানিটি অফ বাংলাদেশ’-এর সভাপতি ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন এবং সঞ্চালনা করেন নাজমুল ইসলাম মিল্টন। অন্য বক্তারাও সামাজিক ও পরিবেশগত সচেতনতা তৈরিতে সংগঠনটির কার্যক্রমের প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102