সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
এস এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশে আর্মি সোসাইটির নতুন রাস্তা পরিদর্শনে হেলাল তালুকদার রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক আরো ৫২১ বালেন্দ্র শাহ-মোদির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয় টঙ্গীতে বসতবাড়িতে আগুন, শিশুসহ তিনজন দগ্ধ ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সাধারণ সম্পাদক নজরুল আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ টিকার আগে যে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে হজযাত্রীদের দুবাইফেরত যাত্রীর শরীর থেকে ৩ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার আশুলিয়ায় সড়কে পোশাকশ্রমিকদের অবস্থান, বাস ভাঙচুরের চেষ্টা পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৪৩০০ টাকা প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ

মেয়েকে খুঁজছেন মা

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত দেড় শতাধিক শিশুকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক মা বিলাপ করে মেয়েকে খুঁজছেন আর বলছেন, ‘আমার মেয়ে কোথায়? আমার মেয়েকে ফিরিয়ে দিন।’

পারুল নামের এই অভিভাবক জানান, তার মেয়ে নুসরাত আক্তার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

তিনি জানান, মেয়ের ক্লাস শুরু হয় সকাল ৮টায়, শেষ হয় দুপুর ১টায়।

এরপর কোচিং চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তাদের বাসাও দিয়াবাড়ীতে। স্কুলের পাশের মেট্রো রেল ডিপোতে তিনি সন্তানের জন্য অপেক্ষা করছিলেন। 

দিয়াবাড়ীে এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আজ দুপুর সোয়া ১টার দিকে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

এই ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শিক্ষার্থীসহ অন্তত দেড় শতাধিক মানুষ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102