বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ: ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রাহ্মণ পুরোহিত সম্প্রদায়ের সৌজন্য সাক্ষাৎ। সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক অনুষ্ঠিত উত্তরার ১০ সড়ক ও ৫ স্থাপনার নাম পরিবর্তন করল সরকার আড়াই হাজারের বেশি ফাঁসির আসামি কনডেম সেলে, প্রতিমুহূর্ত কাটছে মৃত্যু যন্ত্রণায় ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী পাহাড়ি ঢলে নদী ভাঙনে ১৫ গ্রাম প্লাবিত মাইলস্টোন কলেজের ভাইস প্রিন্সিপালকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে বরিশালে দুই স্কুলে বজ্রপাত, শিক্ষকসহ আহত ১৬

স্ত্রীর ফোন পাসওয়ার্ড স্বামী চাইতে পারেন না: হাইকোর্ট

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

স্ত্রীর থেকে মোবাইলের পাসওয়ার্ড চাইতে পারেন না স্বামী। স্ত্রীকে মোবাইলের পাসওয়ার্ড দিতে বাধ্য করা গার্হস্থ্য হিংসার শামিল। কারণ, এতে মহিলার গোপনীয়তা লঙ্ঘন হয়। সম্প্রতি এক মামলায় এমনটাই জানিয়েছে উচ্চ আদালত। শুধু মোবাইলের পাসওয়ার্ডই নয়, স্ত্রী ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত পাসওয়ার্ড চাইলেও তা গার্হস্থ্য হিংসা বলে বিবেচিত হতে পারে বলে জানিয়েছে আদালত।

বিবাহবিচ্ছেদ সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল ভারতের ছত্তীসগঢ় হাই কোর্টে। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’ অনুসারে, ওই মামলার শুনানি চলাকালীনই গোপনীয়তা সংক্রান্ত এই মন্তব্য করেছে আদালত। বিচারপতি রাকেশমোহন পাণ্ডের পর্যবেক্ষণ, বৈবাহিক সম্পর্কে থাকলেও একে অন্যের গোপনীয়তা লঙ্ঘন করতে পারেন না। হাই কোর্ট জানিয়েছে, বিয়ে করা মানেই স্ত্রীর ব্যক্তিগত তথ্য, কথাবার্তা বা অন্য কোনও ব্যক্তিগত জিনিসের উপর অধিকার মেলে না। স্ত্রীকে তাঁর মোবাইল বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে বাধ্য করতে পারেন না স্বামী। এই ধরনের ঘটনায় গোপনীয়তা লঙ্ঘিত হয়। গার্হস্থ্য হিংসা হিসাবেও তা বিবেচিত হতে পারে।

আদালত আরও জানিয়েছে, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে গোপনীয়তা এবং পারস্পরিক স্বচ্ছতার মধ্যে ভারসাম্য থাকা প্রয়োজন। একই সঙ্গে পরস্পরের উপর ভরসাও থাকা উচিত। এই মামলায় স্ত্রীর বিরুদ্ধে নিষ্ঠুরতার অভিযোগ তুলে বিবাহবিচ্ছেদের আর্জি জানিয়েছিলেন স্বামী। যদিও লিখিত বয়ানে সেই অভিযোগ অস্বীকার করেন স্বামী। সে ক্ষেত্রে মামলার শুনানির সময় স্বামী জানান, স্ত্রীর চরিত্র নিয়ে তাঁর মনে সন্দেহ রয়েছে। এই কারণে পুলিশ যাতে স্ত্রীর মোবাইলের ‘কল ডিটেল রেকর্ড’ (সিডিআর) বার করে, সেই অনুরোধ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102