সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

বিশ্বমঞ্চে উত্তরা ইউনিভার্সিটি: উদ্ভাবনী র‍্যাংকে ২৫৭তম

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ফর ইনোভেশন (উরি) ২০২৫ এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় এ ২৫৭তম স্থান অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি। ২০২৪ সালে উক্ত র‌্যাংকিংয়ে উত্তরা ইউনিভার্সিটির অবস্থান ছিলো ২৭৬তম, ১৯ ধাপ এগিয়ে চলতি বছর অর্জন করেছে ২৫৭তম স্থান। এ অর্জন বিশ্ববিদ্যালয়ের বাস্তবভিত্তিক প্রভাব, প্রগতিশীল শিক্ষাব্যবস্থা ও রূপান্তরমূলক উদ্ভাবনের প্রতি অঙ্গীকারের উজ্জ্বল প্রতিফলন বলে মন্তব্য করেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

ডটজও র‍্যাংকিং এমন একটি আন্তর্জাতিক মানদণ্ড, যা সৃজনশীলতা, উদ্ভাবন ও সামাজিক অবদানের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করে যা প্রচলিত একাডেমিক সূচকের বাইরে। সামগ্রিকভাবে গ্লোবাল র‍্যাংকিং ছাড়াও, উত্তরা ইউনিভার্সিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ ৩টি বিভাগে শীর্ষস্থান অর্জন করেছে। অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তি বিভাগে বিশ্বে ১ম স্থান, বিশ্ববিদ্যালয় ব্র্যান্ড ও সুনাম বিভাগে ৯ম স্থান এবং এসডিজি-ভিত্তিক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বে ১০ম স্থান অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি।

এ স্বীকৃতিগুলো উত্তরা ইউনিভার্সিটির আন্তর্জাতিক অবস্থানকে আরো সুদৃঢ় করে এবং একটি আধুনিক, টেকসই ও প্রযুক্তিনির্ভর শিক্ষাপরিবেশ গঠনে এর ধারাবাহিক ভূমিকা পালন করবে। এ অসামান্য অর্জনের জন্য উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা ও ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বলেন, এই গ্লোবাল স্বীকৃতি শুধু উত্তরা ইউনিভার্সিটির গর্ব নয়, উচ্চশিক্ষার উদ্ভাবনী নির্দশন, এটি বাংলাদেশেরও গর্ব। শিক্ষক ও শিক্ষার্থী সকলে মিলে আমাদের আন্তর্জাতিক অবস্থানকে আরো শক্তিশালী করতে হবে।

বৈশ্বিক এই অবস্থান উত্তরা ইউনিভার্সিটিকে একটি অগ্রগামী ও দূরদৃষ্টিসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এ প্রতিষ্ঠান গুণগত শিক্ষা, সামাজিক দায়িত্ব এবং বৈশ্বিক প্রাসঙ্গিকতার ধারক ও বাহক। এ বিশ্ববিদ্যালয় আগামী দিনগুলোতেও উদ্ভাবন ও উন্নয়নের পথে এগিয়ে যাবে, যা দেশ, সমাজ ও শিক্ষার্থীকে ক্ষমতায়নের লক্ষ্যে নিরন্তর কাজ করবে এমনটি জানান ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102