রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা

১৯ জুলাই সমাবেশ সফল করতে উত্তরা পশ্চিমে স্বাগত মিছিল

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ৫ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী ১৯শে জুলাই শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আজ বিকেলে ৫টা ৩০ মিনিটে উত্তরা পশ্চিম থানা একটি বিশাল স্বাগত মিছিলের আয়োজন করে।

মিছিলটি উত্তরা খালপাড় থেকে শুরু হয়ে জমজম টাওয়ার, সিঙ্গারমোড় হয়ে ১২/১৩ মোড় এলাকায় এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। মিছিলের সময় ও স্থান নিয়ে উত্তরা পশ্চিম থানার পক্ষ থেকে সংশ্লিষ্টরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।

এই স্বাগত মিছিলটি বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম থানা শাখার সেক্রেটারি ফিরোজ আলমের সঞ্চালনায় এবং থানা আমীর মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, ঢাকা মহানগর উত্তর শূরা সদস্য ও উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পশ্চিমের স্থানীয় জামাত ও ছাত্র শিবিরের থানা সভাপতি আশরাফ তাহের সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

স্থানীয় নেতারা উল্লেখ করেছেন, আগামী ১৯শে জুলাইয়ের জাতীয় সমাবেশ দেশের জন্য একটি ঐতিহাসিক ও শক্তিশালী রাজনৈতিক আয়োজন হবে এবং এতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করবে। সফল সমাবেশের জন্য সকল এলাকার মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানা ও জামায়াতে ইসলামীর নেতারা জনগণকে আগামী কার্যক্রম সম্পর্কে অবহিত এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102