বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না-খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

পাবনার আতাইকুলায় পাবনা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

নিহতরা হলেন-পাবনার শান্তিপুর সোহানগরের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮), আতাইকুলার কারিগর পাড়ার মৃত ইরাদ আলীর ছেলে মনছুর আলী ৪০। অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার ভোর ৬টার দিকে বনগ্রাম বাজারের পূর্বপাশে এ ঘটনা ঘটে।

তথ্য অনুযায়ী, নারায়নগঞ্জ থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছালে সোনা মসজিদ থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন অন্তত ১০ জন। বাসের ড্রাইভার ঘুমন্ত অবস্থায় ছিল। এরপর হাইওয়ে থানা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে বুঝিয়ে দেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘দুইজনের পরিচয় পাওয়া গেছে। অপরজনের মরদেহ এখনো শনাক্ত হয়নি। মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102