মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

‘হ্যা, আমার দায় আছে’—উত্তরার দুই ছাত্র কাণ্ডে প্রিন্সিপাল

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: শনিবার, ২৮ জুন, ২০২৫

রাজধানীর উত্তরা হাই স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির দুই শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিতে না পারার ঘটনায় নিজের দায় স্বীকার করেছেন শিক্ষা প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইভানা তালুকদার।

তবে এ ঘটনায় প্রশাসনিকভাবে নিজের দায় স্বীকার করলেও পুরো দোষ কলেজের মানবিক বিভাগের শিক্ষক ড. আমিনুর রহমানের বলে দাবি করেছেন তিনি।

আজ (শনিবার) সকাল ১১টায় উত্তরা হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের কাছে এসব দাবি করেন ওই ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইভানা তালুকদার বলেন, প্রশাসনিকভাবে হ্যা আমার দায় আছে- ঠিক আছে। কিন্তু, দায়িত্বটা আমার ক্লাস টিচারের।

তিনি বলেন, আমার ওই শ্রেণি শিক্ষক তার সেকশনে ৮৫ জন শিক্ষার্থী ছিল। এই দায়িত্বটা ওই শ্রেণি শিক্ষকের। সে ওই বাচ্চার এডমিট কার্ড মিলিয়ে দেখবে রেজিস্ট্রেশন কার্ডের সাথে ঠিক আছে কিনা। আমার ওই শ্রেণি শিক্ষক ওই কাজটা করেননি।

বক্তব্যে ইভানা তালুকদার বলেন, এই বাচ্চার জন্য যত প্রকার সাহায্য করতে হয় আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে- আমার নিজের পক্ষ থেকে আমি সবকিছু করার জন্য প্রস্তুত। তবে পরীক্ষা দিতে না পারা ওই দুই শিক্ষার্থীর একাডেমিক নাম সাংবাদিকরা জানতে চাইলে বলতে পারেননি তিনি। পরে উপস্থিত শিক্ষকদের সহযোগিতায় রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি দেখে ভুক্তভোগী দুই শিক্ষার্থীর নাম জানান তিনি।

সংবাদ সম্মেলনে ইভানা তালুকদারের দাবি, নিয়মিত ছাত্রদের নাম বাদ দিয়ে অনিয়মিত ও নর্িাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ মাশফিকুল রহমান অনি ও মেহেদি হাসান বাপ্পীর নাম ঢুকিয়ে দেয় ওই সহকারি শিক্ষক। এতে ফরম ফিলাপ থেকে বাদ পড়ে যায় সাজ্জাদ হোসেন ও ইয়াছির আরাফাত নামের নিয়মিত দুই শিক্ষার্থী।

অন্যদিকে, পরীক্ষার আগের রাত অভিভাবকসহ ওই দুই শিক্ষার্থীকে কলেজে ডেকে এনে বিষয়টি বাইরের কাউকে জানালে পরীক্ষা দিতে সমস্যা হবে- এমন হুমকির বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইভানা তালুকদারকে প্রশ্ন করা হলে তিনি তা অস্বীকার করেন। শুধু তাই নয়, স্বামী শফিকুল ইসলামের মধ্যস্থতায় শিক্ষার্থী ও অভিভাবকদের পরদিন পরীক্ষা দেয়ার আশ্বাসের বিষয়টিও সংবাদ সম্মেলনে অস্বীকার করেন তিনি।

এ সময় লিখিত বক্তব্যে সাংবাদিকদের তিনি জানান, এ ঘটনা নিরপেক্ষ তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনটিতে এ সময় প্রতিষ্ঠানটির প্রভাতী শাখা বাংলা বিষয়ের সহকারী শিক্ষক দীলা আফরোজসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এদিকে, এ ঘটনায় দায় স্বীকার করা ভারপ্রাপ্ত প্রিন্সিপালসহ জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছে ভুক্তভোগী ওই দুই শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা। এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থী সাজ্জাদ হোসেনের ভাই শাহাদাত হোসেন যুগান্তরকে বলেন, ঘটনার সাথে যারাই জড়িত আছে আমরা তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একই দাবি জানিয়েছেন অপর শিক্ষার্থী ইয়াসির আরাফাতের মা বিলকিস বেগমও।

উল্লেখ্য, নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ এবং পরীক্ষার যাবতীয় ফি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করেও কলেজ কর্তৃপক্ষের গাফিলতিতে চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও এইচএসসি সমমান পরীক্ষার প্রবেশপত্র পায়নি উত্তরা হাই স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন ও ইয়াসির আরাফাত।

এ নিয়ে একাধিক পত্র-পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয় এবং প্রতিষ্ঠানটির এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর পর পরই কলেজ কর্তৃপক্ষের টনক নড়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102