বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরখানে প্রশাসকের ওপর হামলার পর কারখানার রাস্তা কেটে দিল সিটি করপোরেশন বিক্ষোভ দমন করতে নেমেছিল আ.লীগ, প্রতিরোধ ছাত্রজনতার ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে : স্পীকারের বৃক্ষরোপণ কর্মসূচি ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড পোস্টার ছাপিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শেখ হাসিনার পথ অনুসরণ না করতে এনসিপিকে রিজভীর সতর্কবার্তা ফিফাকে নথিপত্র সংরক্ষণের আল্টিমেটাম দিল উয়েফা ‘বিশ্ব পরিস্থিতি যাই হোক, বাংলাদেশের পাশে থাকবে চীন’

আরব আমিরাতে হিজরি নববর্ষের ছুটি ঘোষণা

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বুধবার, ১৮ জুন, ২০২৫
সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় হিজরি নববর্ষের ছুটি ঘোষণা করেছে। আগামী ২৭ জুন শুক্রবারকে ছুটি ঘোষণা করা হয়েছে। এ দিন নতুন হিজরি বর্ষ ১৪৪৭ শুরু হবে। দেশটিতে এই দিন সরকারি-বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকবে।এটি একটি বেতনভুক্ত ছুটির দিন হিসেবে গণ্য হবে। দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেই নববর্ষের ছুটির সিদ্ধান্ত এসেছে। হিজরি বর্ষ ইসলামী বর্ষ হিসেবে পরিচিত। মহানবী (সা.) ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন।সে বছর থেকে হিজরি বর্ষ গণনা করা হয়। খলিফা উমর ইবনুল খাত্তাব (রা.) হিজরি বর্ষ প্রবর্তন করেন। হিজরি বর্ষ চান্দ্র মাস হিসেবে গণনা করা হয়। এর সূচনা হয় মহররম মাস দিয়ে এবং শেষ হয় জিলহজ মাস দিয়ে।মুসলিম বিশ্বে ব্যাপকভাবে হিজরি নববর্ষ উদযাপন করা হয় না, তবে সংযুক্ত আরব আমিরাতসহ আরব বিশ্বের কোনো কোনো দেশ হিজরি নববর্ষ উদযাপন করে থাকে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102