শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন

প্রধান উপদেষ্টা বিএনপির প্রস্তাবের দিকেই ঝুঁকেছেন: এনসিপি

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব অভিযোগ করেছেন, কমিশনের ছয়টি প্রস্তাবের মধ্যে যেটির প্রতি প্রধান উপদেষ্টা বেশি আগ্রহ দেখিয়েছেন, সেটিই মূলত বিএনপির প্রস্তাব।

মঙ্গলবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত দ্বিতীয় দফা সংলাপের বিরতিতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আদিব বলেন, “সংসদ নির্বাচনের পর সাংবিধানিক সংস্কার করার যে প্রস্তাব বিএনপি দিয়েছে, প্রধান উপদেষ্টা তার ঈদের আগের ভাষণে সেটিকেই গুরুত্ব দিয়েছেন।”

তিনি আরও অভিযোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশনের দল নির্বাচন প্রক্রিয়া ও অংশগ্রহণকারীদের বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে। “কিছু দলকে সুপারিশে ডাকা হচ্ছে কি না—তা স্পষ্ট নয়,” বলেন আদিব।

আদিব মনে করেন, “জুলাই গণ-অভ্যুত্থান শুধু রাজনৈতিক দল নয়, সাধারণ জনতা ও শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে হয়েছিল। অথচ সংলাপে সেসব পক্ষের প্রতিনিধিত্ব নেই।”

এনসিপির মতোই একই উদ্বেগ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, “কোন মানদণ্ডে দলগুলো নির্বাচিত হয়েছে, তা স্পষ্ট নয়। রাজনৈতিক দলের বাইরেও পেশাজীবী ও নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল, তাদেরও সম্পৃক্ত করা দরকার।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102