শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিজিএমইএ ভবন প্রাঙ্গণে পেট্রোলবোমা নিক্ষেপ উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা হরমুজে মাইনের আঘাতে দুই ট্যাংকারে আগুন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত। পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে : রিজভী নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতঃ যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চীফ হুইপ পাকিস্তানের রাষ্ট্রপতির সাথে স্পীকারের সৌজন্য সাক্ষাৎ ইন্দোনেশিয়ায় সোনার খনি প্লাবিত হয়ে ১৩ শ্রমিকের মৃত্যু

মিছিল-পাল্টা প্রতিক্রিয়ায় উত্তপ্ত প্রেস ক্লাব এলাকা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৫ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

জাতীয় প্রেস ক্লাব এলাকায় নিয়োগপ্রত্যাশী শিক্ষকরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার (১৫ই জুন,২০২৫) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ রোধ করে।

পুলিশ জানায়, আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচটির বেশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। এতে কিছুক্ষণ এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের পর আন্দোলনকারীরা প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় অবস্থান নেন এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান।

উল্লেখ্য, নিরাপত্তার কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৮ জুন এক নির্দেশনায় সচিবালয় ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102