বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন কেন্দুয়ায় জমি বিরোধের জেরে ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু, ঘিরে রহস্য কান্দিউড়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক মো. নজরুল ইসলাম সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু : ছিনতাইকৃত মালামালসহ গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ জাহাঙ্গীরনগরে মাস্টার্সে সিজিপিএ- ৪.০০ পেলেন শাহরাস্তির সন্তান রাতুল শাকিল ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি টানানো নিয়ে বিতর্ক, প্রতিবাদ

ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৫ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ইরানের সম্ভাব্য হামলা মোকাবেলায় কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের ওপর হামলা চালায়, তাহলে দেশটির সশস্ত্র বাহিনী এমন পাল্টা জবাব দেবে, যা আগে কখনও দেখা যায়নি।

শনিবার (স্থানীয় সময়) ট্রুথ সোশাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প লিখেন,
“যদি ইরান আমাদের ওপর কোনোভাবে আক্রমণ চালায়, তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি তাদের ওপর নজিরবিহীনভাবে নেমে আসবে।”

তবে উত্তেজনার মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও খোলা রেখেছেন তিনি।
ট্রাম্প বলেন,
“আমরা চাইলে সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি করাতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করাতে পারি।”

তিনি আরও দাবি করেন, ইরানের ওপর চালানো সাম্প্রতিক হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই।
“আজ রাতে ইরানের ওপর যে হামলা হয়েছে, তার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো যোগসূত্র নেই,”— বলেন ট্রাম্প।

অন্যদিকে ইরান সতর্ক করে জানিয়েছে, ইসরায়েলকে সহায়তা করলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পরিণতি ভোগ করতে হতে পারে।

বিশ্লেষকদের মতে, এই ধরনের পাল্টাপাল্টি হুমকি মধ্যপ্রাচ্যের অস্থিরতা আরও বাড়িয়ে তুলতে পারে, যা নতুন সংঘাতের ঝুঁকি তৈরি করছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102